‘মিষ্টি ভাবমূর্তি নায়িকার, কিন্তু অর্থের বিনিময়ে ঘনিষ্ঠ হন’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:০৯ পিএম
মিষ্টি ভাবমূর্তি নায়িকার তথ্য ফাঁস করলেন প্রাইভেট ডিটেকটিভ তান্যা পুরী। ছবি: সংগৃহীত
রুপালি দুনিয়া বাইরে থেকে চাকচিক্যে ভরা। কিন্তু এর অন্দরে থাকে নানা রকমের কাহিনি। বলিউডের এমনই এক অজানা তথ্য প্রকাশ্যে আনলেন প্রাইভেট ডিটেকটিভ তান্যা পুরী। খুব শিগগিরই অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় রিয়েলিটি শো 'দ্য ট্রেইটর্স ২' -এ দেখা যাবে তাকে। তান্যা সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন, যা শুনলে যেকোনও বলিউডপ্রেমীর পায়ের তলার মাটি সরে যাবে।
এক খোলামেলা সাক্ষাৎকারে তান্যা এমন এক জনপ্রিয় বলিউড অভিনেত্রীর গোপন অন্ধকার জগতের কথা ফাঁস করেছেন, যিনি আজ আর আগের মতো পর্দায় নিয়মিত নন। কিন্তু তা সত্ত্বেও তার জীবনযাত্রা এবং বিলাসবহুল সম্পত্তি দেখে চোখ কপালে উঠবে যে কারোরই।
তান্যা দাবি করেন, এক অভিনেত্রী নাকি অর্থের বিনিময়ে পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং তার প্রেমিকও এই বিষয়টি জানেন। তবে তার প্রেমিকের এই নিয়ে কোনও আপত্তি নেই।
আরো পড়ুন: ফুটবলার প্রেমিকের নাম শুনেই লজ্জায় লাল নোরা
তান্যার দাবি, একটি হোটেলেই এসবের আয়োজন করা হয়। সাক্ষাৎকারে তান্যা বলেন, “ওই মহিলা আগে বেশ কিছু ছবিতে কাজ করেছেন। এখন খুব বেশি কাজ করেন না। কিন্তু বছরের পর বছর ধরে প্রচুর সম্পত্তি, যোগাযোগ এবং প্রভাব তৈরি করেছেন। সাধারণ মানুষ তাকে শুধু বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হতে দেখেন। কিন্তু পর্দার আড়ালে তিনি হোটেলের ঘরে পুরুষদের সঙ্গে দেখা করেন, তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং এ ভাবেই আরও অর্থ উপার্জন করেন।”
তিনি আরও বলেন, “অভিনেত্রীর এই কাজের সব দেখভালের জন্য তার একটি পুরো দল রয়েছে। তিনি একজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন, যিনি এই সব জানেন। তিনিও নাকি ওই দলেরই অংশ। তার সঙ্গী বরং এই সব করতে তাকে উৎসাহই দেন।”
আরো পড়ুন: বস্তি থেকে শহরে দুই বাড়ির মালিক
তান্যার কথায়, “তিনি সবটাই জানেন। নিজের সঙ্গিনীকে অন্যদের সঙ্গে ভাগ করে নিতে তার কোনও আপত্তি নেই। আর সাধারণ মানুষের কাছে তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। বহু কাজ করেছেন এবং ইন্ডাস্ট্রিতেও যথেষ্ট সুনাম রয়েছে। কিন্তু পর্দার আড়ালে তার জীবনে এই সবই চলছে।” তবে ওই অভিনেত্রী বা তার প্রেমিকের পরিচয় প্রকাশ করেননি তান্যা।
শেষে তান্যা বলেন, “আমার মনে হয়, এই ঘটনা সামনে এলে অনেকের বিশ্বাস ভেঙে যাবে। কারণ সবাই ভাবেন, তিনি খুবই নিরীহ, মিষ্টি স্বভাবের এক জন মানুষ। তাকে নিয়ে এমনটা কেউ কল্পনাও করবেন না। তাই বিষয়টি প্রকাশ্যে এলে তার ভাবমূর্তির বড় ক্ষতি হবে।”
সূত্র: আনন্দবাজার।
