×

বিনোদন

ভক্তের হঠাৎ চুম্বনে বিতর্ক, মুখ খুললেন নিকিতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:৩০ পিএম

ভক্তের হঠাৎ চুম্বনে বিতর্ক, মুখ খুললেন নিকিতা

আচমকা চুম্বন নিয়ে অস্বস্তিতে নিকিতা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী নিকিতা রাওয়ল লাল গালিচায় হাঁটার সময় আচমকাই এক নারী ভক্ত তাঁকে জড়িয়ে ধরে ঠোঁটে চুম্বন করেন। এ যেন খ্যাতির আরেক বিড়ম্বনা।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় দৃশ্যতই বিস্মিত ও অস্বস্তিতে পড়ে যান অভিনেত্রী। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। 

এবার সেই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন নিকিতা।

ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগীদের পাঠানো বেশ কয়েকটি বার্তা শেয়ার করেছেন অভিনেত্রী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে তাঁকে সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন। ঘটনার পর তাঁর পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন নিকিতা।

আরও পড়ুন: মৌনির সঙ্গে নাম জড়াতেই মুখ খুললেন অর্জুন বিজলানি

একটি বার্তায় তিনি লেখেন, এত ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে নিকিতা জানান, তিনি কোনো ভুল করেননি এবং তাঁর লুকানোর মতো কিছু নেই। সব সময় সত্যের পাশে থাকার কথাও উল্লেখ করেন অভিনেত্রী।


ঘটনাটি এখনো মেনে নিতে পারছেন না নিকিতা। তাঁর সমর্থনে এগিয়ে আসা অনেক ভক্ত ওই নারীকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। কেউ কেউ ঘটনাটিকে যৌন হয়রানি হিসেবেও উল্লেখ করেছেন। এসব প্রতিক্রিয়ার জবাবে নিকিতা তাঁদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রথমে ওই নারী ভক্ত নিকিতার গালে চুমু দেন। এরপর আচমকাই তাঁকে কাছে টেনে ঠোঁটে চুম্বন করেন। নিকিতা তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ওই নারী সরে যাননি। বরং অভিনেত্রীকে ধরে রেখে আবারও চুম্বন করতে থাকেন।

বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও অভিনয় করেছেন নিকিতা রাওয়ল। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’, ‘মিস্টার হট মিস্টার কুল’ ও ‘দ্য হিরো—অভিমন্যু’। অক্ষয় কুমার ও জন আব্রাহাম অভিনীত ‘গরম মসালা’তেও দেখা গেছে তাঁকে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘খুঁটির সাথে বাবা বাঁধা, চা-রুটি খাওয়াচ্ছে শিশু কন্যা’, কী ঘটেছিল

ভিডিও ভাইরাল ‘খুঁটির সাথে বাবা বাঁধা, চা-রুটি খাওয়াচ্ছে শিশু কন্যা’, কী ঘটেছিল

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App