×

বিনোদন

মৌনির সঙ্গে নাম জড়াতেই মুখ খুললেন অর্জুন বিজলানি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৮ পিএম

মৌনির সঙ্গে নাম জড়াতেই মুখ খুললেন অর্জুন বিজলানি

ফাইল ছবি

অভিনেত্রী মৌনী রায়কে ঘিরে বেশ কিছুদিন ধরেই নানা ধরনের গুঞ্জন ও বিতর্ক চলছে। বিশেষ করে তার বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে অভিনেত্রীকে নিয়ে একের পর এক দাবি সামনে এসেছে। এর মধ্যেই মৌনীর ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা অর্জুন বিজলানির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। তবে সেই জল্পনা সরাসরি নাকচ করে দিয়েছেন অর্জুন। তার দাবি, পরিকল্পিতভাবে মৌনীকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

এক সাক্ষাৎকারে অর্জুন বলেন, “কেউ না কেউ মৌনীকে ছোট করার চেষ্টা করছে। কে করছে, আমি জানি না।” তার দাবি, বর্তমানে জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন মৌনী। তার ব্যক্তিগত জীবনকে ঘিরে একের পর এক ভিত্তিহীন গল্পও ছড়ানো হচ্ছে।

সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই মৌনীকে নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়। এমনকি তার যৌনতা নিয়েও বিভিন্ন মন্তব্য ছড়িয়েছিল। এ প্রসঙ্গে অর্জুন বলেন, প্রথমে মৌনীর যৌনতা নিয়ে মন্তব্য করা হয়েছে, পরে তার মদ্যপান নিয়েও কথা বলা হয়েছে। তার মতে, পার্টিতে যাওয়া বা আনন্দ করা তারকাদের জন্য অস্বাভাবিক কোনো বিষয় নয়।


আরও পড়ুন: জামিন পেলেন তানজিন তিশা

মৌনীর সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রেমের গুঞ্জন ছড়ানো নিয়েও বিরক্তি প্রকাশ করেন অর্জুন। তিনি জানান, দু’জনে একসঙ্গে একটি ধারাবাহিকে কাজ করেছেন এবং পরবর্তীতে বিভিন্ন ভিডিওতেও একসঙ্গে দেখা গেছে। দীর্ঘদিনের বন্ধুত্বের কারণে তাঁরা প্রায়ই একসঙ্গে সময় কাটিয়েছেন। এমনকি প্রায় ৫০ বার একসঙ্গে নৈশভোজেও গিয়েছেন বলে জানান তিনি। তাই বন্ধুত্বের সম্পর্ককে কেন অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে, তা তার বোধগম্য নয়।

অর্জুন ও মৌনীর বন্ধুত্ব অবশ্য বেশ পুরোনো। ছোটপর্দায় কাজ করার সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা। জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’-এ একসঙ্গে অভিনয় করেছেন তারা। এরপরও তাদের বন্ধুত্ব অটুট রয়েছে। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও একসঙ্গে সময় কাটানোর ছবি ও ভিডিও দেখা যায়।

আরও পড়ুন: ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী

তবে বর্তমানে মৌনী ঠিক কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অর্জুন। শুধু তার পাশে থাকার কথা জানিয়ে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো নানা গুঞ্জনের সমালোচনা করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

বিএনপি ও সরকারের তিন পদে মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা

বিএনপি ও সরকারের তিন পদে মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা

মৌনির সঙ্গে নাম জড়াতেই মুখ খুললেন অর্জুন বিজলানি

মৌনির সঙ্গে নাম জড়াতেই মুখ খুললেন অর্জুন বিজলানি

আ.লীগের অর্থ সম্পাদক গ্রেপ্তার

আ.লীগের অর্থ সম্পাদক গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App