×

বিনোদন

বর্ষামুখর দিনে

পুত্রসন্তানের বাবা-মা হলেন অনুপম রায় ও প্রস্মিতা পাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:২৪ পিএম

পুত্রসন্তানের বাবা-মা হলেন অনুপম রায় ও প্রস্মিতা পাল

অনুপম-প্রস্মিতা। ছবি: সংগৃহীত।

পুত্রসন্তানের বাবা হয়েছেন সংগীতশিল্পী অনুপম রায়। মা হয়েছেন গায়িকা প্রস্মিতা পাল। সোমবার (১৭ আগস্ট) বর্ষামুখর দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে মিষ্টি এক পোস্ট দিয়ে সুখবরটি নিজেই জানিয়েছেন অনুপম।

পোস্টে অনুপম লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, পুত্রসন্তানের বাবা-মা হয়েছি আমরা।”

সোমবার দুপুরেই অনুপম-প্রস্মিতার কোলজুড়ে এসেছে নতুন অতিথি। সুখবরের পর অনুপমের সঙ্গে যোগাযোগ করা হলে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। হাসপাতাল থেকে কথা বলার সময় অনুপম বলেন, “মা, ছেলে দু’জনেই ভালো আছে। খুবই আনন্দিত। এখনই খবরটা পেলাম।”

আরও পড়ুন: ‘বাপের ক্রাশ এখন ছেলের ক্রাশ’, নতুন রুপে পূর্ণিমা

নতুন অতিথির আগমনে উচ্ছ্বসিত অনুপম। তবে হাসপাতাল থেকে বেশি সময় কথা বলতে পারেননি তিনি।


অন্যদিকে, মা হওয়ার খবরটি এতদিন সবার আড়ালেই রেখেছিলেন প্রস্মিতা। ঘনিষ্ঠজন ছাড়া বিষয়টি সম্পর্কে কেউ জানতে পারেননি। অনুপম বরাবরই ব্যক্তিগত জীবনকে প্রচারের বাইরে রাখতে পছন্দ করেন। প্রস্মিতাও কাজের বাইরে খুব একটা ক্যামেরার সামনে আসেন না।

অনুপম ও প্রস্মিতার পরিচয় অবশ্য বেশ পুরোনো। শুরুতে তাদের সম্পর্ক ছিল শুধুই পেশাগত। পরে সেই পরিচয় গড়ায় বন্ধুত্বে, আর বন্ধুত্ব থেকেই প্রেম। ২০২৪ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।

তাদের প্রেমের গুঞ্জন অনেক দিন ধরে থাকলেও বিষয়টি প্রকাশ্যে আনেননি দুজনের কেউই। এরপর অনেকটা আকস্মিকভাবেই আসে বিয়ের খবর। এবার সন্তান আসার খবরও একইভাবে চমকে দিয়েছে অনুপম-প্রস্মিতার ভক্তদের।

সুখবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, ভাইভা কবে

প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, ভাইভা কবে

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, জনমনে ক্ষোভ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, জনমনে ক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App