×

বিনোদন

‘বাপের ক্রাশ এখন ছেলের ক্রাশ’, নতুন রুপে পূর্ণিমা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০২:০৬ পিএম

‘বাপের ক্রাশ এখন ছেলের ক্রাশ’, নতুন রুপে পূর্ণিমা

ছবি: সংগৃহীত

সময়ের চাকা যেন থমকে গেছে রূপালী পর্দার চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমার কাছে। ২২ বছরের এক তরুণীর মতো তার মনমাতানো সৌন্দর্যে নতুন করে মুগ্ধ বিনোদনপ্রেমীরা। রোববার মধ্যরাতে মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় বেগুনি শাড়িতে স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ কিছু ছবি শেয়ার করতেই কমেন্ট বক্সে বয়ে গেছে প্রশংসার ঝড়।

শেয়ার করা ছবিতে ঐতিহ্যবাহী বেগুনি সিল্কের শাড়িতে ধরা দিয়েছেন এই ঢালিউড কুইন। আঁচল ও পাড়ে সোনালি সুতোর সূক্ষ্ম নকশা আর পুরো জমিনে বুটি কাজ—সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে আধুনিকতা ও মার্জিত রুচির মেলবন্ধন। কাঁধ ছুঁয়ে যাওয়া কোঁকড়ানো চুল, হালকা মেকআপ আর আয়নার সামনে লাজুক হাসির সেই মিষ্টি মুহূর্ত এক নিমেষেই কেড়ে নিয়েছে ভক্তদের হৃদয়।


ছবির ক্যাপশনে মনের কথা জানিয়ে তিনি লেখেন, “বেগুনি আমার পছন্দের রঙ; তবে শাড়ির ভাঁজে এটি যেন আরও বেশি চিরন্তন ও আবেদনময়।”

পূর্ণিমার নতুন এই গ্ল্যামারাস রূপ প্রকাশ পাওয়া মাত্রই তার সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে শুরু হয়েছে প্রশংসার জোয়ার। কেউ তার চিরযৌবনা রূপের প্রেমে পড়ছেন, আবার কেউ বা মজার ছলে টেনে আনছেন দুই প্রজন্মের অনুরাগের গল্প।

এক ভক্ত মন্তব্য করে লিখেছেন, আমার বাবার ক্রাশ ছিলেন, এখন উনি আমার ক্রাশ!" আরেকজনের মন্তব্য, "পূর্ণিমা কখনো বুড়ি হবে না, বুড়া হবো আমরা।


অন্য এক ভক্ত লিখেছেন, "বয়স আসলে মানুষের কাছে কেবলই একটা সংখ্যা। আবার এক অনুরাগীর রসাত্মক আক্ষেপ, "আমি বুড়া হয়ে গেলাম, আর উনি এখনো সেই ২২ বছরের যুবতী!

ভক্তদের এসব মন্তব্যের উত্তর যেন একটাই-বয়সের সংখ্যা প্রতিবছর বাড়লেও রূপালি পর্দার এই তারকার রূপ ও নান্দনিক আবেদন এখনও আগের মতোই অমলিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App