×

বিনোদন

দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা, অতঃপর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:২৩ এএম

দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা, অতঃপর

ছবি: সংগৃহীত

শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা।

রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান অভিনেত্রী।

তিশা জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন তিনি ও তার সঙ্গে থাকা কয়েকজন। ফেরার পথে ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি এলাকায় তাদের গাড়িতে একটি পিকআপ ধাক্কা দেয়। দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

আরো পড়ুন: নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬৯১, তিন হাজারের অধিক

তিনি বলেন, পিকআপটির সন্ধানে মোটরসাইকেলে করে সেটির পিছু নেন তারা। পরে পিকআপটি আটক করা সম্ভব হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশও পৌঁছায়।

ফেসবুক লাইভে ঘটনার কথা জানিয়ে তিশা বলেন, দুর্ঘটনাটি বেশ গুরুতর ছিল। অল্পের জন্য তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলেও জানান তিনি।

তবে দুর্ঘটনার পর তাসনুভা তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি। ফলে তিনি কিংবা তার সঙ্গে থাকা অন্যরা আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

শুটিং শেষে ঢাকায় ফেরার পথে এমন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ায় তিশার ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে অভিনেত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

রাজধানীসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

গাড়ির ধাক্কায় প্রান গেল ৩ মোটরসাইকেল আরোহীর

গাড়ির ধাক্কায় প্রান গেল ৩ মোটরসাইকেল আরোহীর

দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা, অতঃপর

দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা, অতঃপর

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App