×

বিনোদন

অনাগত সন্তানের নাম নিয়ে ভক্তের প্রস্তাব, রসাত্মক জবাব সামান্থার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

অনাগত সন্তানের নাম নিয়ে ভক্তের প্রস্তাব, রসাত্মক জবাব সামান্থার

ফাইল ছবি

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি তার গর্ভাবস্থার বিশেষ কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একাধিক ছবি প্রকাশ করে বেবি বাম্পের ঝলকও দেখিয়েছেন তিনি। স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে এটি সামান্থার প্রথম সন্তান। জীবনের নতুন এই অধ্যায়ের নানা মুহূর্ত নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী।

সামান্থার সাম্প্রতিক পোস্টে এক ভক্ত তাদের অনাগত সন্তানের সম্ভাব্য নামও প্রস্তাব করেছেন। মন্তব্যের ঘরে ওই ভক্ত লিখেছেন, মেয়ের নাম ‘সামাইরা’ আর ছেলের নাম ‘সামরাজ’ রাখা যেতে পারে। তার মতে, ‘সাম’ ও ‘রাজ’— দুজনের নামের দারুণ সমন্বয় হবে। একই সঙ্গে সামান্থাকে নিজের যত্ন নেওয়ার পরামর্শও দেন তিনি।

ভক্তের এমন প্রস্তাবে মজার ছলেই প্রতিক্রিয়া জানিয়েছেন সামান্থা। ‘সামরাজ’ নামটি নিয়ে তিনি লিখেছেন, ‘সামরাজ। নামটা একটু নিজেদের নিয়েই বেশি হয়ে যাচ্ছে না?’ এর সঙ্গে হাসির ইমোজিও দিয়েছেন অভিনেত্রী। তার এই রসিক জবাব মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনও আয়োজন করেছিলেন সামান্থা। সেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নিজের গর্ভাবস্থার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: পপির বক্তব্য ঘিরে বাপ্পারাজের কড়া মন্তব্য


প্রথমবার মা হতে যাওয়া নারী ও নতুন মায়েদের উদ্দেশে তাদের অভিজ্ঞতা জানতে চান সামান্থা। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, শিশুর জন্য প্রয়োজনীয় প্রায় সবকিছুই কিনে ফেলেছেন। তবে সেসব জিনিস এখন দেখলে তার কিছুটা ভয় লাগছে বলেও জানান অভিনেত্রী।

গর্ভাবস্থায় ওজন বেড়ে যাওয়া স্বাভাবিক বিষয়। এক ভক্ত নিজের ওজন বেড়ে যাওয়ার কথা জানালে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সামান্থা। অভিনেত্রী জানান, এ পর্যন্ত তার ওজন ১১ কেজি বেড়েছে।


অন্য এক নারী সামান্থাকে গর্ভাবস্থায় যতটা সম্ভব বেশি ঘুমানোর পরামর্শ দেন। তার মতে, সন্তান জন্মের পর জীবন পুরোপুরি বদলে যায় এবং আগের জীবনে ফিরে যাওয়ার সুযোগ থাকে না।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরু আগামী ডিসেম্বর মাসে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসসিও সম্মেলনে বন্ধুত্বের বার্তা মোদি-পুতিন-শির

এসসিও সম্মেলনে বন্ধুত্বের বার্তা মোদি-পুতিন-শির

সীমান্তে নজরদারিতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে নজরদারিতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ঐতিহ্য রক্ষায় হরিয়ান সুগার মিলের আধুনিকায়ন দরকার’

‘ঐতিহ্য রক্ষায় হরিয়ান সুগার মিলের আধুনিকায়ন দরকার’

যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারাই আজ ধ্বংস হয়ে গিয়েছে: দুলু

যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারাই আজ ধ্বংস হয়ে গিয়েছে: দুলু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App