×

বিনোদন

শরীর-পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার: উর্বী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

শরীর-পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার: উর্বী

অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ছবি: সংগৃহীত

কাজের ফাঁকে ঘুরে বেড়াতে পছন্দ করেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। জার্মানিতে ভ্রমণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশের পর পোশাক ও শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের মুখে পড়েন তিনি। বিষয়টি নজরে আসার পর সামাজিক মাধ্যমে কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করে ক্ষোভ জানান অভিনেত্রী। একই সঙ্গে নিজের শরীর ও পোশাক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিজেরই বলে মন্তব্য করেন উর্বী।

২৯ আগস্ট ফেসবুকে আরেকটি পোস্ট তিনি লিখেছেন, কিছু মানুষের মন্তব্য পড়ে আমি সত্যিই অস্বস্তিতে আছি। একটি মেয়ের শরীর, পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা ভাষায় কথা বলার মধ্যে মানুষ কী আনন্দ খুঁজে পায়, তা আমার বোধগম্য নয়।

আরও পড়ুন: নেপালের বিপর্যয় পেরিয়ে দেশে ফিরলেন মানসী

তিনি আরও বলেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার শরীর, আমার পোশাক, আমার ফেসবুক প্রোফাইল এসব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই। ভালো না লাগলে দেখবেন না, পছন্দ না হলে আনফলো করবেন।

অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ছবি: সংগৃহীত

আপত্তিকর মন্তব্য প্রসঙ্গে উর্বীর ভাষ্য, যারা এ ধরনের মন্তব্য করছেন, তাদের পরিবার বা কাছের মানুষদের কাছে সেসব মন্তব্যের স্ক্রিনশট পাঠালে কেমন হয়। যারা আমার পোশাক এবং শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, এমন অনুসারী থাকার চেয়ে না থাকাই ভালো।

সবশেষে অভিনেত্রী লেখেন, যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট করেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। পাশাপাশি এমন নোংরা মানসিকতা নিয়ে জন্ম নেননি বলেও শুকরিয়া আদায় করেন উর্বী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App