×

বিনোদন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’

ছবি : সংগৃহীত

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়ানো প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে এবার নিজেই সমালোচনার মুখে পড়েছেন ‘মা’ ধারাবাহিকখ্যাত অভিনেত্রী তিথি বসু। দর্শকদের কাছে ‘ঝিলিক’ নামে পরিচিত এই অভিনেত্রীর মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশে আতিথেয়তা ও খাবারের প্রশংসা করেন বিশ্বজিৎ চক্রবর্তী। সেখানে গরুর মাংস ও ইলিশের প্রতি নিজের আগ্রহের কথাও জানান তিনি। সাক্ষাৎকারের সেই অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে শুরু হয় সমালোচনা।

বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে বিশ্বজিতের সমর্থনে অবস্থান নেন তিথি বসু। তার ভাষ্য, বিশ্বজিৎ কাকু একজন প্রবীণ অভিনেতা এবং ব্যক্তি হিসেবেও তিনি অসাধারণ। নিজের জায়গা থেকে সৎভাবেই তিনি তার পছন্দের কথা বলেছেন।

তিথি বলেন, কেউ বাংলাদেশে গিয়ে কী খাবেন বা খাবেন না, সেটি একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। অন্যের খাদ্যাভ্যাস নিয়ে এভাবে প্রশ্ন তোলা উচিত নয়।

এরপরই নিজের বক্তব্য আরও বিস্তৃত করেন অভিনেত্রী। তার দাবি, কলকাতার চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের অনেকেই প্রকাশ্যে কিংবা আড়ালে গরুর মাংস খান।

তিথির ভাষ্য অনুযায়ী, তাদের ধারাবাহিকেও এমন অনেক ব্রাহ্মণ শিল্পী ও অভিনেতা ছিলেন, যারা শুটিংয়ের সময় গরুর মাংস নিয়ে আলোচনা করতেন। কলকাতার পরিচিত কিছু জায়গায় যখন গরুর মাংস বিক্রি হতো, তখন সেখানে অনেক হিন্দুকেও যেতে দেখা গেছে বলেও দাবি করেন তিনি।

২০১০ সালের দিকে জনপ্রিয় অনেক সংগীতশিল্পী ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কর্মকর্তাদেরও বিফ খেতে ওইসব জায়গায় যেতে দেখেছেন বলে জানান তিথি।

অভিনেত্রীর দাবি, অনেক মানুষই গরুর মাংস খান এবং এটি বাস্তবতা। এমনকি তার মতে, মুসলিমদের তুলনায় হিন্দুদের মধ্যেই গরুর মাংস খাওয়ার সংখ্যা বেশি। যারা প্রকাশ্যে এ কথা বলেন না, তাদের অনেকেই হয়তো ব্যক্তিগতভাবে এটি খেয়ে থাকেন বলেও মন্তব্য করেন তিনি।

তিথি আরও বলেন, কার ধর্ম কী বা কে কী খাবেন- এটি ব্যক্তিগত বিষয়। নিজের পছন্দ বা খাদ্যাভ্যাস অন্যের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।

তবে তার এমন মন্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ মন্তব্য করেছেন, ‘তুমিও গরুর মাংস খাও! তোমার প্রতি ভালোবাসা কমে গেল।’ আবার কেউ তাকে এ বিষয়ে মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন।

অন্য একজন কটাক্ষ করে বলেছেন, হিন্দুদের নামে তিনি কলঙ্ক। কেউ আবার প্রশ্ন তুলেছেন, গরুর মাংস খাওয়া ব্যক্তিগত বিষয় হলেও তা প্রকাশ্যে প্রচার করার প্রয়োজন আছে কি না।

সব মিলিয়ে বিশ্বজিৎ চক্রবর্তীর বক্তব্যকে সমর্থন করতে গিয়ে এবার নিজেই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন ‘ঝিলিক’খ্যাত তিথি বসু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল, ‘আঁচ করতে পারেনি কেউ?’

প্রতিমন্ত্রী নুর গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল, ‘আঁচ করতে পারেনি কেউ?’

ভুল আসছে সিবিসি রিপোর্ট, ঝুঁকিতে ডেঙ্গু রোগীরা

ভুল আসছে সিবিসি রিপোর্ট, ঝুঁকিতে ডেঙ্গু রোগীরা

শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ আখ্যা দিয়ে যা বললেন স্পিকার

শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ আখ্যা দিয়ে যা বললেন স্পিকার

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App