×

ইউরোপ

বিক্ষোভের মধ্যেই সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:৪২ এএম

বিক্ষোভের মধ্যেই সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি

ছবি : সংগৃহীত

ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্দর সিরস্কিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের কয়েক দিনের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হলো। ফেদোরভকে সরিয়ে দেওয়ার পর ইউক্রেনজুড়ে বিক্ষোভ শুরু হয়। শুরুতে তার সঙ্গে সিরস্কির মতবিরোধের গুঞ্জন শোনা গেলেও পরে সেই তথ্যের সত্যতা নিশ্চিত হয়। খবর বিবিসির।

৩৫ বছর বয়সী মিখাইলো ফেদোরভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংস্কার, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং দুর্নীতিবিরোধী পদক্ষেপের জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন। ৬০ বছর বয়সী সিরস্কিকে অনেকেই সোভিয়েত ধাঁচের সামরিক নেতৃত্বের প্রতিনিধি হিসেবে দেখতেন। সমালোচকদের মতে, তিনি সেনাবাহিনীতে কাঙ্ক্ষিত সংস্কার আনতে আগ্রহী ছিলেন না।

আরো পড়ুন : রুশ হামলায় ইউক্রেনে নিহত ১০ জন

সিরস্কির স্থলাভিষিক্ত হয়েছেন ৪৩ বছর বয়সী যুদ্ধ-অভিজ্ঞ ও জনপ্রিয় জেনারেল মিখাইলো দ্রাপাতি। দায়িত্ব গ্রহণের পর ফেসবুকে দেওয়া এক বার্তায় দ্রাপাতি বলেন, তিনি সর্বোচ্চ দায়িত্বশীলতা, পূর্ণ মনোযোগ এবং দেশের জন্য লড়াইরত সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে দায়িত্ব পালন করবেন।

একই বার্তায় বিদায়ী সেনাপ্রধান সিরস্কির অবদানের প্রশংসা করে দ্রাপাতি বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনীকে শক্তিশালী করতে তার ধারাবাহিক ভূমিকার জন্য তিনি কৃতজ্ঞ। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এই সেনাবাহিনীতেই তার বেড়ে ওঠা।

মঙ্গলবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কিও সিরস্কির নেতৃত্বের প্রশংসা করেন। বিশেষ করে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের শুরুতে রাজধানী কিয়েভ রক্ষায় তার গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে তাকে ধন্যবাদ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬৪ দলের বিশ্বকাপ হবে ‘দায়িত্বজ্ঞানহীন’

লা লিগা সভাপতি ৬৪ দলের বিশ্বকাপ হবে ‘দায়িত্বজ্ঞানহীন’

ইরানে ফের মার্কিন হামলা, তেহরানজুড়ে দফায় দফায় বিস্ফোরণ

ইরানে ফের মার্কিন হামলা, তেহরানজুড়ে দফায় দফায় বিস্ফোরণ

কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দাবি রাহুলের

দিল্লিতে ছাত্র বিক্ষোভ কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দাবি রাহুলের

চট্টগ্রামে মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর নির্দেশনা

চট্টগ্রামে মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App