×

রাশিয়া

রুশ হামলায় ইউক্রেনে নিহত ১০ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:২০ এএম

রুশ হামলায় ইউক্রেনে নিহত ১০ জন

ছবি : সংগৃহীত

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এসব হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) দিনভর চলা হামলায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের দিনিপ্রো শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত এবং ২৯ জন আহত হন।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা জানান, হামলায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান, একটি স্কুল, ব্যক্তিগত বাড়িঘর এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এনডিটিভির।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেন, রাশিয়া দিনিপ্রোর গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তিনি জানান, ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনও চলছে। একই সঙ্গে ইউরোপকে নিজস্ব অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

এদিকে, জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি যাত্রীবাহী মিনিবাসে রাশিয়ার ড্রোন হামলায় দুই পুরুষ ও এক নারী নিহত হন। এ ঘটনায় সাত বছর বয়সী এক শিশুসহ আরো আটজন আহত হয়েছেন।

আরো পড়ুন : যে কৌশলে শক্তিশালী নেতৃত্বের ভাবমূর্তি গড়েছেন পুতিন

আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে রক্তাক্ত একটি সাদা মিনিবাস এবং এর ভেতরে এক ব্যক্তির মরদেহ দেখা যায়। পরে বিকেলে একই শহরে একটি বেসামরিক ভ্যানে আরো একটি হামলা চালানো হলে সেটিতে আগুন ধরে যায়। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ শহরেও রাশিয়ার গ্লাইড বোমা হামলায় ২৩ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১০ জন।

শহরের মেয়র ইহোর তেরেখভ জানান, হামলায় একটি ট্রাম ও অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আরেকটি গ্লাইড বোমা শহরে আঘাত হানলেও সেটি বিস্ফোরিত হয়নি।

দিনিপ্রো, জাপোরিঝঝিয়া ও খারকিভ—ইউক্রেনের এই তিনটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার ধারাবাহিক হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে।

এ হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইউক্রেনের দাবি, রাশিয়ার আগ্রাসনে এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, মস্কোর অভিযোগ, ইউক্রেনও রাশিয়া ও রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকায় বেসামরিক স্থাপনায় হামলা চালায়, যদিও তা তুলনামূলকভাবে সীমিত। তবে উভয় পক্ষই বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App