×

পরীক্ষা

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ হাজার, বহিষ্কার ১৫ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ হাজার, বহিষ্কার ১৫ জন

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনে নকল, অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মোট ২০ হাজার ৫২ জন পরীক্ষার্থী।

বুধবার (১৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৫৩ হাজার ৮৩৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ লাখ ৪১ হাজার ৭৩৮ জন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ১০১ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৬৯ শতাংশ। এসব বোর্ডে অনিয়মের দায়ে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা

পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডে ৩ হাজার ৪৫০ জন। আর সবচেয়ে কম অনুপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডে, যেখানে পরীক্ষায় অংশ নেননি ১৯৯ জন।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বোর্ডে ৬৮ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩ হাজার ৬০৬ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৮৫৫ জন, যা মোট পরীক্ষার্থীর ৭ দশমিক ০৯ শতাংশ। নকল ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এ বোর্ডে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২, উচ্চতর গণিত-২ এবং উচ্চতর হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ৮০ হাজার ৩০৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৭৭ হাজার ২০৮ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৯৬ জন, যা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ৮৬ শতাংশ। তবে কারিগরি শিক্ষা বোর্ডে কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।

সব মিলিয়ে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এদিন ১৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন এবং মোট ২০ হাজার ৫২ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষা ভবনের সামনে সাংবাদিক নাজমুলের ওপর শিক্ষার্থীদের হামলা

শিক্ষা ভবনের সামনে সাংবাদিক নাজমুলের ওপর শিক্ষার্থীদের হামলা

বৃষ্টি উপেক্ষা করে মিরপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বৃষ্টি উপেক্ষা করে মিরপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম ইকবাল

আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম ইকবাল

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে সরকারের ৫ উদ্যোগ

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে সরকারের ৫ উদ্যোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App