×

জাতীয়

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করা আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েছেন। সেখানে অবস্থান নিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বুধবার (১৫ জুলাই) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা আড়াইটার দিকে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন জানান, বেলা ২টা ৩৫ মিনিটের দিকে প্রায় ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে ১৫ থেকে ২০ মিনিট সড়ক অবরোধ করেন। পরে তারা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ তাদের ব্যারিকেডের মুখে আটকে দেয়। এরপর শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন।

এদিকে রাজধানীর উত্তরায়ও একই দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ জানান, বেলা ১টার পর শিক্ষার্থীরা উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হতে শুরু করেন। পরে দুপুর দেড়টার দিকে তারা সড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন: উত্তরায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবি তুলে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে অংশ নেওয়া সাহাজউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইকরা ইসলাম ইতি বলেন, শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যে তারা ক্ষুব্ধ। তাই তাঁর পদত্যাগ দাবি করছেন।

অন্যদিকে ক্যামব্রিয়ান কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. মেহেদি হাসান বলেন, তাদের আন্দোলন চলমান থাকবে এবং পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী লংমার্চ অব্যাহত থাকবে।

এর আগে মঙ্গলবার বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণ, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। রাতে নতুন কর্মসূচি ঘোষণা করে তারা জানান, নির্ধারিত পরীক্ষা স্থগিত না হলে বুধবার ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উল্লেখ্য, শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। তবে এ বিষয়ে তিনি মঙ্গলবার জাতীয় সংসদে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা

‘আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র উড়িয়ে দেবো’

ট্রাম্প ‘আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র উড়িয়ে দেবো’

রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা নিরসনে এনবিআরকে চিঠি

মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা নিরসনে এনবিআরকে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App