×

আমদানি-রপ্তানি

এবার ৯ ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৮:৩০ এএম

এবার ৯ ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে বোনা কাপড়, পাট ও সুতার পণ্য স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্ত জানান।

নির্দেশনায় বলা হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর ব্যবহার করে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, ব্লিচ না করা পাটের কাপড়সহ এসব পণ্য আমদানি আরো নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। কেবলমাত্র নহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে এসব পণ্য আমদানির অনুমতি থাকবে।

এরআগে গত মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। ওই সময় এই পণ্য শুধুমাত্র মহারাষ্ট্রের নহভা শেভা এবং কলকাতা বন্দর দিয়ে আমদানির সুযোগ রেখেছিল দেশটি।

আরো পড়ুন : মমতার প্রশ্নে ভারতে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূতরা খানিক স্বস্তি পেলেও ভয় কাটেনি

বাংলাদেশ প্রতিবছর ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক ভারতে রপ্তানি করে, যার বড় অংশই যেত স্থলবন্দর দিয়ে। এই নতুন সিদ্ধান্তে পোশাক ও পাট খাতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে যেসব পণ্য যাবে সেগুলোর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কিন্তু এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনার সরকারের। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সেই ঘটনার পর থেকেই ভারত বাংলাদেশের প্রতি ‘শত্রুভাবাপন্ন’ নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ উঠেছে।

ভারতের বিভিন্ন মহল বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, ধর্মীয় অসহিষ্ণুতা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে। যদিও ঢাকায় অন্তর্বর্তী সরকার এসব অভিযোগ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App