×

খাবার

রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ৩ স্বাস্থ্যকর পানীয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:৫০ পিএম

রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ৩ স্বাস্থ্যকর পানীয়

ছবি : সংগৃহীত

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার কথা উঠলেই অনেকের মনে প্রথমে আসে গ্রিন টি। স্বাস্থ্য উপকারিতার কারণে এই পানীয়টি বেশ জনপ্রিয়। তবে পুষ্টিবিদদের মতে, গ্রিন টি ছাড়াও এমন কিছু ঘরোয়া পানীয় রয়েছে, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের পাশাপাশি এসব পানীয় হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, কোনো পানীয়ই উচ্চ রক্তচাপের ওষুধের বিকল্প নয়।

উচ্চ রক্তচাপকে ‘নীরব ঘাতক’ বলা হয়, কারণ এটি দীর্ঘদিন কোনো লক্ষণ ছাড়াই শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি।

জবা ফুলের চা (হিবিস্কাস টি)

যারা ক্যাফেইন এড়িয়ে চলতে চান, তারা গ্রিন টি-এর বিকল্প হিসেবে জবা ফুলের চা পান করতে পারেন। গরম কিংবা ঠাণ্ডা—দুইভাবেই এটি উপভোগ করা যায়। জবা ফুলে থাকা পলিফেনল রক্তনালিকে শিথিল করতে সাহায্য করে, ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। অ্যান্টি-অক্সিড্যান্ট ও ভিটামিন সি সমৃদ্ধ এই চা রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণের পাশাপাশি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজমশক্তি উন্নত করতে এবং ওজন কমাতে সহায়তা করে।

বেদানার রস

বেদানা হৃদ্‌স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং রক্তনালির কার্যকারিতা উন্নত করে। বিশেষজ্ঞদের মতে, বেদানার রস নিয়মিত পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা পাওয়া যায়। তবে বাজারজাত চিনিযুক্ত জুসের পরিবর্তে ঘরে তৈরি খাঁটি বেদানার রস পান করাই বেশি উপকারী।

আরো পড়ুন : যে কারণে গরমে গ্যাস্ট্রিক ও হজম সমস্যা হয়

বিটের রস

বিট ডায়েটারি নাইট্রেটের একটি সমৃদ্ধ উৎস। শরীরে প্রবেশের পর এই নাইট্রেট নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়, যা রক্তনালিকে প্রসারিত ও শিথিল করতে সাহায্য করে। ফলে রক্তপ্রবাহ সহজ হয় এবং রক্তচাপ কমাতে ইতিবাচক ভূমিকা রাখে। পাশাপাশি বিটের রস শারীরিক সক্ষমতা ও শক্তি বৃদ্ধিতেও সহায়ক।

বিশেষজ্ঞরা বলছেন, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে শুধু পানীয়ের ওপর নির্ভর না করে নিয়মিত রক্তচাপ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ অনুসরণ এবং সুষম জীবনযাপন নিশ্চিত করা প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মা ও দুই বোনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

মা ও দুই বোনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

বিয়ের জন্য লম্বা ছেলে পছন্দ ববির

বিয়ের জন্য লম্বা ছেলে পছন্দ ববির

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় জোট

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় জোট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App