×

ফুটবল

৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের হাসি স্কটল্যান্ডের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:২৬ এএম

৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের হাসি স্কটল্যান্ডের

ছবি : সংগৃহীত

২৮ বছর পর ফিফা বিশ্বকাপে ফেরা স্কটল্যান্ড ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জয়ের স্বাদ পেয়েছে। ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া স্কটিশরা সেই আসরে কোনো ম্যাচ জিততে পারেনি। তাদের সবশেষ বিশ্বকাপ জয় এসেছিল ১৯৯০ সালে, সুইডেনের বিপক্ষে ২-১ গোলে। দীর্ঘ বিরতির পর অবশেষে আবারও বিশ্বকাপে জয় তুলে নিল স্কটল্যান্ড।

রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচে স্কটল্যান্ড ১-০ গোলে হারিয়েছে হাইতিকে। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন জন ম্যাকগিন।

ম্যাচের শুরু থেকেই কিছুটা এগিয়ে ছিল স্কটল্যান্ড। বল দখল ও আক্রমণে তারা আধিপত্য দেখালেও হাইতির সংগঠিত রক্ষণভাগ ভাঙা সহজ ছিল না। অন্যদিকে হাইতিও কয়েকটি দ্রুত কাউন্টার অ্যাটাকে স্কটল্যান্ডকে চাপে ফেলার চেষ্টা করে, তবে ফিনিশিংয়ের ঘাটতিতে তারা গোল আদায় করতে পারেনি।

আরো পড়ুন : প্রথম ম্যাচের ড্র নিয়ে যা বললেন ব্রাজিল কোচ আনচেলত্তি

প্রথমার্ধে ২৮তম মিনিটে স্কটল্যান্ডের জন ম্যাকগিন গোল করে দলকে এগিয়ে নেন। এই গোলের মাধ্যমেই তিনি ইতিহাসে জায়গা করে নেন ১৯৯৮ সালের পর বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে প্রথম গোলদাতা হিসেবে।

এদিকে গোল হজমের পর রক্ষণভাগ আরো শক্ত করে তোলে  হাইতি। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা চালায় উত্তর আমেরিকার দেশটি। তবে স্কটল্যান্ডের ডিফেন্স দৃঢ় থাকায় তারা কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

এই জয়ের ফলে গ্রুপ ‘সি’-তে শীর্ষে উঠে গেছে স্কটল্যান্ড। অন্যদিকে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করা ব্রাজিল রয়েছে দ্বিতীয় স্থানে। হাইতি এই হারের পর গ্রুপের তলানিতে অবস্থান করছে।

বাংলাদেশের অনেক দর্শকের চোখে এই ম্যাচ শুধু একটা স্কটল্যান্ড বনাম হাইতি নয়—এটা ছিল “আন্ডারডগ বনাম ইউরোপিয়ান পাওয়ার” লড়াই। হাইতির মতো দলগুলোর লড়াই সবসময়ই আলাদা আবেগ তৈরি করে। কারণ তারা বড় দলের বিপক্ষে প্রতিটি মিনিট লড়াই করে টিকে থাকতে চায়। 

স্কটল্যান্ডের জন্য এই জয় বিশ্বকাপ অভিযানে আত্মবিশ্বাসের বড় ভিত্তি তৈরি করলেও হাইতির সামনে এখন কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আগামী ম্যাচে স্কটল্যান্ড মুখোমুখি হবে মরক্কোর, আর হাইতি খেলবে ব্রাজিলের বিপক্ষে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বর্ণের দামে বড় পতন, নেপথ্যে যে কারণ

স্বর্ণের দামে বড় পতন, নেপথ্যে যে কারণ

আনোয়ারায় মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারায় মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের হাসি স্কটল্যান্ডের

৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের হাসি স্কটল্যান্ডের

দক্ষিণ লেবাননে ৭০ স্থাপনায় ইসরায়েলের হামলা

দক্ষিণ লেবাননে ৭০ স্থাপনায় ইসরায়েলের হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App