×

ফুটবল

প্রথম ম্যাচের ড্র নিয়ে যা বললেন ব্রাজিল কোচ আনচেলত্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৪২ এএম

প্রথম ম্যাচের ড্র নিয়ে যা বললেন ব্রাজিল কোচ আনচেলত্তি

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচের শুরুটা হতাশাজনক হলেও সময়ের সঙ্গে সঙ্গে খেলায় উন্নতি করেছে সেলেসাওরা। তবে দল এখনো নিজেদের সেরা ছন্দে পৌঁছাতে পারেনি বলে মনে করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, প্রথমার্ধে দলের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। খেলায় ভারসাম্যের অভাব ছিল, অপ্রয়োজনীয় ফাউল করা হয়েছে। বলের দখলও বারবার হারিয়েছে ব্রাজিল। এসব জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তবে দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সে তিনি ইতিবাচক দিক দেখেছেন। আনচেলত্তি বলেন, দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। প্রথম ম্যাচের পরই দলকে নিখুঁত ভাবার কোনো সুযোগ নেই। এই ফল মোটেও খারাপ নয় এবং আমরা এটি মেনে নিচ্ছি। পরের ম্যাচে আরো ভালোভাবে লড়াই করব। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না।

প্রথমার্ধে খারাপ খেলার পেছনে কিছুটা স্নায়ুচাপও কাজ করেছে বলে মনে করেন ব্রাজিলের কোচ। তিনি বলেন, প্রথমার্ধটা কঠিন ছিল। খেলোয়াড়দের মধ্যে কিছুটা চাপ ছিল। তবে দ্বিতীয়ার্ধে তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। আমি বিশ্বাস করি, পরবর্তী ম্যাচে দল আরো উন্নত পারফরম্যান্স দেখাবে।

দলের ইতিবাচক দিক সম্পর্কে জানতে চাইলে আনচেলত্তি বলেন, শেষ মিনিট পর্যন্ত লড়াই করার মানসিকতা আমার ভালো লেগেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা এখন জানি কোন জায়গাগুলোতে উন্নতি করতে হবে। আরো ভারসাম্যপূর্ণ ও আক্রমণাত্মক দল গড়তে আমরা কাজ চালিয়ে যাব।

আরো পড়ুন : বিশ্বকাপ জিতে ইতিহাস গড়তে চান ভিনিসিয়ুস

সমালোচনার বিষয়েও খোলামেলা কথা বলে ব্রাজিল কোচ বলেন, দল ভালো খেলতে না পারলে সমালোচনা মেনে নিতেই হবে। আমি কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে দোষ দিই না। প্রথমার্ধে পুরো দলই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি।

মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলকে হার এড়াতে সাহায্য করেন ভিনিসিয়ুস জুনিয়র। তার পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, ভিনি ভালো খেলেছে এবং প্রতিপক্ষের জন্য বিপজ্জনক ছিল। তার সামর্থ্যের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমি বিশ্বাস করি, সে দারুণ একটি বিশ্বকাপ কাটাবে।

‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন রাষ্ট্রপতি রোববার উঠবেন বঙ্গভবনে

নতুন রাষ্ট্রপতি রোববার উঠবেন বঙ্গভবনে

পূর্ণমন্ত্রী হয়ে যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রশিদুজ্জামান

পূর্ণমন্ত্রী হয়ে যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রশিদুজ্জামান

সচিবদের দপ্তরে রদবদল, নতুন দায়িত্ব পেলেন তিনজন

সচিবদের দপ্তরে রদবদল, নতুন দায়িত্ব পেলেন তিনজন

নতুন দায়িত্বে তথ্য ও পর্যটনমন্ত্রী

নতুন দায়িত্বে তথ্য ও পর্যটনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App