×

ফুটবল

স্পেনকে রুখে আবেগে ভাসলেন ভোজিনিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৮:৫৬ এএম

স্পেনকে রুখে আবেগে ভাসলেন ভোজিনিয়া

ছবি : সংগৃহীত

শেষ বাঁশি বাজতেই হাঁটু গেড়ে বসে পড়লেন তিনি। কিছুক্ষণ পর দু’হাত দিয়ে মুখ ঢেকে অঝোরে কাঁদতে শুরু করেন। চারপাশ থেকে ছুটে আসেন সতীর্থরা। কেউ তাকে জড়িয়ে ধরেন, কেউ কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার চোখের জল তখন শুধু ব্যক্তিগত আবেগের প্রকাশ নয়, বরং একটি দেশের ফুটবল ইতিহাসের অন্যতম গৌরবময় মুহূর্তের প্রতিচ্ছবি।

বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে জনসংখ্যার বিচারে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে। আর এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া।

ম্যাচ শেষে নিজের আবেগের কারণও জানান তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগঘন কণ্ঠে ভোজিনিয়া বলেন, ‘ম্যাচের পর আমি কেঁদেছিলাম, কারণ ছোটবেলায় আমি আমার দাদা-দাদির কাছে বড় হয়েছি। কিন্তু আজ তারা এখানে থাকতে পারেননি। কয়েক বছর আগে তারা মারা গেছেন। আমার মাও এখানে থাকতে পারেননি। ভিসা-সংক্রান্ত জটিলতা এবং প্রয়োজনীয় অর্থের অভাবে সময়মতো সবকিছু করা সম্ভব হয়নি।’

আরো পড়ুন : ফরমেশন আর একাদশ নিয়ে এখনও ধোঁয়াশা রাখছেন স্কালোনি

ভোজিনিয়ার এই আবেগ স্পর্শ করেছে ফুটবলবিশ্বকেও। বিবিসির বিশ্লেষক ও সাবেক স্কটিশ উইঙ্গার প্যাট নেভিন লিখেছেন, ‘পুরো ম্যাচজুড়েই আলো ছড়িয়েছেন ভোজিনিয়া। ৪০ বছর বয়সে দাঁড়িয়ে তিনি যা দেখিয়েছেন, তা সত্যিই অবিশ্বাস্য। ম্যাচ শেষে সব ক্যামেরা ছিল তার দিকে। সতীর্থরাও আঙুল তুলে দেখিয়ে দিচ্ছিলেন তাদের প্রকৃত নায়ককে।’

সাবেক ইংলিশ ডিফেন্ডার লি ডিক্সনও প্রশংসায় ভাসিয়েছেন কেপ ভার্দের এই অভিজ্ঞ গোলরক্ষককে। তার ভাষায়, ‘আমি সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই একটি পয়েন্ট কেপ ভার্দের প্রাপ্য ছিল। আজকের রাতটা শুধু তাদের। ভোজিনিয়াকে কাঁদতে দেখে আমার নিজেরই প্রায় কান্না চলে আসছিল।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতিকূলতার মধ্যেও ড্রয়ে বিশ্বকাপ শুরু ইরানের

প্রতিকূলতার মধ্যেও ড্রয়ে বিশ্বকাপ শুরু ইরানের

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

স্পেনকে রুখে আবেগে ভাসলেন ভোজিনিয়া

স্পেনকে রুখে আবেগে ভাসলেন ভোজিনিয়া

ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৮

ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App