×

ফুটবল

১২ বছর পর বিশ্বকাপে জিতল আলজেরিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:১৬ পিএম

১২ বছর পর বিশ্বকাপে জিতল আলজেরিয়া

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে জর্ডানের বিপক্ষে ২-১ গোলে জিতল আলজেরিয়া। বিশ্বকাপের মঞ্চে তাদের এই জয় এলো ঠিক ১২ বছর পর। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল তারা।

দুই দলই প্রথম ম্যাচে হেরেছিল। তাই এই ম্যাচটা দুজনের জন্যই ছিল টিকে থাকার লড়াই। শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল জর্ডান। ৩৬ মিনিটে বক্সের ভেতরে বল পেয়ে জোরালো শটে গোল করেন নিজার আল রুশদান। এই গোলে ইতিহাস গড়েন তিনি—বিশ্বকাপে প্রথমবার লিড নেয় জর্ডান। সেই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

তবে প্রথমার্ধে আলজেরিয়াও সুযোগ পেয়েছিল। রিয়াদ মাহরেজ একা গোলরক্ষকের সামনে পেয়েও গোল করতে পারেননি। গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা দুর্দান্তভাবে তাকে ঠেকিয়ে দেন।

আরো পড়ুন : সেনেগালকে হারিয়ে নকআউটে নরওয়ে

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন নাদির বেনবুয়ালি। ৬৯ মিনিটে মাহরেজের কর্নার থেকে আসা বলে দারুণ হেডে গোল করে সমতা ফেরান তিনি। আলজেরিয়ার জার্সিতে এটি তার মাত্র পঞ্চম ম্যাচ এবং জাতীয় দলের হয়ে দ্বিতীয় গোল।

এরপর ৮২ মিনিটে আমিন গোরির গোলে এগিয়ে যায় আলজেরিয়া। সেই লিড ধরে রেখেই ম্যাচ শেষ করে তারা। স্কোরলাইন হয় ২-১। এই জয়ে বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রাখল আলজেরিয়া। শেষ ম্যাচে জয় পেলেই শেষ ৩২-এ পৌঁছে যাবে আফ্রিকার এই দলটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

বায়ুদূষণে শীর্ষে সিঙ্গাপুর, ঢাকার অবস্থা কী

বায়ুদূষণে শীর্ষে সিঙ্গাপুর, ঢাকার অবস্থা কী

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App