×

ফুটবল

যে কারণে পেনাল্টিতে শট নিলেন না লুকাকু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম

যে কারণে পেনাল্টিতে শট নিলেন না লুকাকু

তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ সেনেগালকে নাটকীয়ভাবে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বেলজিয়াম। তবে ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। অতিরিক্ত সময়ের গুরুত্বপূর্ণ পেনাল্টি নিজে না নিয়ে সতীর্থ ইউরি টিলেমান্সকে সুযোগ দেন তিনি। পরে জানান, বাবার মৃত্যুশোক এখনো তাকে মানসিকভাবে তাড়িয়ে বেড়াচ্ছে।

ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো গোল করেন লুকাকু। বেলজিয়ামের ঘুরে দাঁড়ানোর সূচনাও আসে তার পা থেকেই। তবে অতিরিক্ত সময়ে পেনাল্টি পাওয়ার পর অনেকেই ভেবেছিলেন, তিনিই শট নেবেন। কিন্তু বল হাতে নিয়েও সেটি টিলেমান্সের কাছে তুলে দেন। টিলেমান্স সফলভাবে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে লুকাকু বলেন, আমি চাইলে পেনাল্টি নিতে পারতাম। কিন্তু মানসিকভাবে এখনো খুব কঠিন সময় পার করছি। তাই মনে হয়েছে ইউরির নেওয়াই ভালো। আমার ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়টাই বেশি গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন : লাল কার্ড ইস্যুতে মেসিকে নিয়ে নতুন বিতর্ক

গত বছরের সেপ্টেম্বরে ৫৮ বছর বয়সে মারা যান লুকাকুর বাবা রজার লুকাকু। তিনি জায়ারের (বর্তমান কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র) সাবেক জাতীয় দলের স্ট্রাইকার ছিলেন। বাবার মৃত্যু লুকাকুকে গভীরভাবে নাড়িয়ে দেয়। একই সময়ে ইতালিয়ান ক্লাব নাপোলিতেও তার মৌসুম ভালো কাটেনি। সাত ম্যাচে করেছিলেন মাত্র একটি গোল।

চলতি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে গোলের দেখা পাননি লুকাকু। তবে শেষ দুই ম্যাচে বদলি হিসেবে নেমে নিউজিল্যান্ড ও সেনেগালের বিপক্ষে গোল করেছেন। কাকতালীয়ভাবে দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধের ৪১তম মিনিটে।

নিজের এই প্রত্যাবর্তন নিয়ে আবেগাপ্লুত লুকাকু বলেন, আমার মনে হয়, ওপরে বসে আমার বাবাই আমাকে সাহায্য করছেন।

শেষ ষোলো নিশ্চিত হওয়ার পর স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বেলজিয়াম। লুকাকুর বিশ্বাস, এই জয় দলের আত্মবিশ্বাস ও ঐক্য আরো বাড়িয়ে দেবে। তিনি বলেন, আমরা পিছিয়ে ছিলাম, কিন্তু দারুণ মানসিক দৃঢ়তা দেখিয়েছি। সেনেগাল খুবই শক্তিশালী দল। প্রযুক্তিগত, শারীরিক ও কৌশলগত—সব দিক থেকেই তারা কঠিন প্রতিপক্ষ ছিল।

তিনি আরো বলেন, আমরা প্রেসিং বাড়িয়েছি, বল দখলে রেখে দলগতভাবে লড়েছি। এভাবেই জয় এসেছে। এমন জয় দলকে আরো ঐক্যবদ্ধ করে এবং সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস জোগায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App