×

ফুটবল

সংবাদ সম্মেলনেই বাবার মৃত্যুর খবর পেলেন কঙ্গো কোচ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৩১ পিএম

সংবাদ সম্মেলনেই বাবার মৃত্যুর খবর পেলেন কঙ্গো কোচ

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ থেকে নাটকীয় বিদায়ের হতাশা কাটিয়ে ওঠার আগেই ব্যক্তিগত শোকের মুখে পড়লেন ডিআর কঙ্গোর প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। ইংল্যান্ডের বিপক্ষে হারের মাত্র এক ঘণ্টা পর সংবাদ সম্মেলন চলাকালেই তিনি জানতে পারেন, তার বাবা মারা গেছেন।

সংবাদ সম্মেলনের মাঝপথে এই খবর পৌঁছানোর পর মুহূর্তেই বদলে যায় পুরো পরিবেশ। সংবাদটি শুনে দেসাব্রে কিছু সময়ের জন্য নির্বাক হয়ে যান এবং আর কোনো কথা বলতে পারেননি।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ডিআর কঙ্গো। তবে শেষ ১৫ মিনিটে হ্যারি কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় আফ্রিকার দলটি। সেই হতাশা কাটিয়ে ওঠার আগেই বাবার মৃত্যুসংবাদ পান কঙ্গোর এই কোচ।

আরো পড়ুন : যে কারণে পেনাল্টিতে শট নিলেন না লুকাকু

কঙ্গো ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগের কর্মকর্তা জেরি কালেমো বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আপনাদের ধন্যবাদ। আমাদের কোচ তার বাবাকে হারিয়েছেন। আমরা তার প্রতি গভীর সমবেদনা জানাই।’

বাবার মৃত্যুর খবর পাওয়ার আগে ম্যাচ ও দলের বিশ্বকাপ মিশন নিয়ে নিজের মূল্যায়ন শেষ করেছিলেন দেসাব্রে। তিনি বলেন, ‘আমি হতাশ হওয়ার চেয়ে বেশি গর্বিত। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া অবশ্যই কষ্টের, তবে ছেলেরা যেভাবে লড়েছে, তাতে আমি গর্ব অনুভব করছি।’

১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেয় ডিআর কঙ্গো। ‘কে’ গ্রুপে পর্তুগাল ও কলম্বিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল দলটি। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে হেরে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রেমের জেরে স্কুলছাত্রকে হত্যা, দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

প্রেমের জেরে স্কুলছাত্রকে হত্যা, দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কমিটি গঠন

পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কমিটি গঠন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App