×

ফুটবল

বিশ্বকাপের শতবর্ষে যে ৬ দেশে বসবে আসর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:৩৭ পিএম

বিশ্বকাপের শতবর্ষে যে ৬ দেশে বসবে আসর

ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের উত্তাপের মধ্যেই শুরু হয়েছে পরবর্তী আসরকে ঘিরে আলোচনা। বিশ্বকাপের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে ২০৩০ সালে প্রথমবারের মতো তিন মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। ইতিহাসে এই প্রথম ছয়টি দেশ যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপ।

২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক হিসেবে থাকছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে শতবর্ষের বিশেষ আয়োজনের অংশ হিসেবে টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। স্বাগতিক হওয়ায় এই ছয় দেশই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে লাতিন আমেরিকার তিন দেশ আয়োজক হলেও বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেবে।

বিশ্বকাপের মূল আয়োজনের দায়িত্ব থাকবে ইউরোপের স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার মরক্কোর ওপর। অন্যদিকে, ২০৩০ সালে বিশ্বকাপের ১০০ বছর পূর্ণ হওয়ায় ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েকেও এই আয়োজনের অংশ করেছে ফিফা।

আরো পড়ুন : অপূর্ণ বিশ্বকাপ স্বপ্ন নিয়েই রোনালদোর বিদায়

ইতিহাসের প্রথম বিশ্বকাপ ১৯৩০ সালে আয়োজন করেছিল উরুগুয়ে। সেই আসরে চ্যাম্পিয়নও হয়েছিল তারা, আর রানার্সআপ ছিল আর্জেন্টিনা। অন্যদিকে, দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সদর দপ্তর প্যারাগুয়েতে হওয়ায় দেশটিকেও এই ঐতিহাসিক আয়োজনের সঙ্গে যুক্ত করা হয়েছে।

ফিফার প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ছয়টি দেশের ১৮টি শহরের ২১টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০৩০ বিশ্বকাপের ম্যাচগুলো। সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে ৮ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই। সময়ের দিক থেকে এটিই হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দীর্ঘ আসর।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App