×

ফুটবল

ভেবেছিলাম আমিই দলকে ডুবালাম, ম্যাচ শেষে মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:১১ এএম

ভেবেছিলাম আমিই দলকে ডুবালাম, ম্যাচ শেষে মেসি

ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা-মিসরের বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে একসময় মনে হয়েছিল লিওনেল মেসির পেনাল্টি মিসই হয়তো দলের বিদায়ের কারণ হবে। তবে নাটকীয় প্রত্যাবর্তনে ৩-২ গোলের জয় তুলে নিয়ে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

ম্যাচের ১৯ মিনিটে স্পট কিক থেকে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু মেসির নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। সেই মুহূর্তে নিজের ভুলেই দল হেরে যাবে বলে মনে করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

যদিও ম্যাচের শেষ গল্প ছিল সম্পূর্ণ ভিন্ন। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। দলের তিন গোলের একটিতে নিজে জাল খুঁজে পান মেসি, আরেকটি গোলে রাখেন অ্যাসিস্ট।

তবু পেনাল্টি মিসের আক্ষেপ কাটেনি আটবারের ব্যালন ডি'অরজয়ীর। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘পেনাল্টি মিস করার পর নিজের ওপর খুব রাগ হয়েছিল। যেভাবে শট নিয়েছিলাম, তাতে মনে হচ্ছিল আমিই পুরো দলকে ডুবিয়ে দিলাম।’

আরো পড়ুন : মিসরের গোল কেন বাতিল হয়েছিল, আর্জেন্টিনার গোল কেন নয়

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার আনন্দ প্রকাশ করে মেসি বলেন, ‘২-০ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো কখনোই সহজ নয়। তবে আমরা যেভাবে ম্যাচে ফিরেছি, সেটি সত্যিই অসাধারণ। পরের রাউন্ডে উঠতে পেরে আমি খুবই খুশি।’

ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের কৃতিত্ব পুরো দলকেই দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, ‘এই দলটি আবারও প্রমাণ করেছে, তারা শেষ পর্যন্ত লড়াই করতে জানে। আমি এই খেলোয়াড়দের খুব ভালো করে চিনি। তারা কখনো বিশ্বাস হারায় না। তাদের সঙ্গে খেলতে পারা আমার জন্য গর্বের। আমরা যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত।’

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার দুই বা তার বেশি গোলে পিছিয়ে থেকেও নকআউট ম্যাচ জিতল আর্জেন্টিনা। আর সেই ঐতিহাসিক জয়ের পরও নিজের পেনাল্টি মিস নিয়েই সবচেয়ে বেশি আক্ষেপ ঝরল অধিনায়ক লিওনেল মেসির কণ্ঠে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

আরো এক দফা কমে আজ কত দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ?

আরো এক দফা কমে আজ কত দরে বিক্রি হচ্ছে স্বর্ণ ?

৫ ক্রু নিয়ে মাঝআকাশে নিখোঁজ করাচিগামী কার্গো বিমান

৫ ক্রু নিয়ে মাঝআকাশে নিখোঁজ করাচিগামী কার্গো বিমান

দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, হতাহত ২১

দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, হতাহত ২১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App