×

ফুটবল

আর্জেন্টিনার জয়ে রেফারির পক্ষপাত, যা বললেন মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম

আর্জেন্টিনার জয়ে রেফারির পক্ষপাত, যা বললেন মেসি

ছবি : সংগৃহীত

মিশরের বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ম্যাচে রেফারির আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ ওঠের।

এব্যাপারে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেন, ‘সত্যি বলতে, অসাধারণ রেফারিং হয়েছে। প্রত্যেকটা সিদ্ধান্তই প্রায় নিখুঁত ছিল। আপনারাই বলুন কোন সিদ্ধান্ত রেফারি ভুল নিয়েছেন। প্রতিটা সিদ্ধান্ত নিয়েই আমি খুশি।’

আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে মোহাম্মেদ সালাহকে বক্সে ফাউল করা হয়েছিল বলে দাবি মিশরের। যদিও রিপ্লেতে দেখা গিয়েছে, নিকোলাস ট্যাগলিয়াফিকোর পা সালাহের পায়ে লাগার আগে বলে লেগেছিল। তার আগে, মিশরের একটি গোল বাতিল হয় কারণ, আক্রমণ শুরুর সময় লিসান্দ্রো মার্তিনেজজকে ফাউল করা হয়েছিল।

খেলা শেষে মেসি বলেন, ‘ম্যাচের পর প্রচণ্ড তৃপ্তি পেয়েছিলাম। পেনাল্টি নষ্ট করার পর নিজের উপরে প্রচণ্ড রেগে গিয়েছিলাম। যেভাবে শট নিয়েছি তা একেবারেই ঠিক ছিল না। মনে হচ্ছিল, গুরুত্বপূর্ণ সময়ে দলকে ডুবিয়েছি। তবে দিনের শেষে ঈশ্বর আমার জন্য ভালো কিছুই লিখে গিয়েছিলেন। সমতা ফেরানোর গোলটা আমি করেছি। তাতে এতটা শান্তি পেয়েছি এবং খুশি হয়েছি যে প্রকাশ করার ভাষা নেই।’

মেসি আরো বলেন, ‘যদি পেনাল্টি থেকে গোল করতে পারতাম তাহলে খেলাটা অন্য দিকে মোড় নিত। কারণ, তার আগে আমরা ভালো খেলছিলাম। এমনকি ওরা গোল করার পরেও। দুর্দান্ত কিছু সুযোগ তৈরি করেছিলাম। যেমন আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার বা জুলিয়ান আলভারেজের ক্ষেত্রে। গোলকিপার গোললাইন থেকে সেভ করেছে। এই দলটা জেতার যোগ্য ছিল। আমি খুব খুশি।’

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আর্জেন্টিনার প্রতি ফিফার পক্ষপাত, যা বললেন মিশরের কোচ

আর্জেন্টিনার প্রতি ফিফার পক্ষপাত, যা বললেন মিশরের কোচ

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সতর্কবার্তা

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সতর্কবার্তা

আড়াইহাজারে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ী আটক

আড়াইহাজারে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ী আটক

ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন

মন্ত্রীকে স্পিকার ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App