×

ফুটবল

ইতিহাস গড়ার অপেক্ষায় মার্টিনেজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৫১ এএম

ইতিহাস গড়ার অপেক্ষায় মার্টিনেজ

আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ছবি : সংগৃহীত

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে আছেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার গোলকিপার হিসেবে নতুন কীর্তি গড়ার অপেক্ষায় এই তারকা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামলেই ৪৪ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙে নতুন ইতিহাসের মালিক হবেন তিনি।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে খেলেই ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি উবালদো ফিল্লোলের ১৩ ম্যাচের রেকর্ড স্পর্শ করেন মার্টিনেজ। আর আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে শুরুর একাদশে জায়গা পেলেই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একক গোলকিপারের কৃতিত্ব অর্জন করবেন তিনি।

২০২২ কাতার বিশ্বকাপ এবং চলমান ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। অন্যদিকে ফিল্লোল ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২—এই তিন বিশ্বকাপ মিলিয়ে খেলেছিলেন ১৩টি ম্যাচ। চার দশকেরও বেশি সময় ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার এককভাবে নিজের করে নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছেন মার্টিনেজ।

আরো পড়ুন : বিশ্বকাপের প্যানেল থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

এই মাইলফলকে পৌঁছানোর পথে তিনি ছাড়িয়ে গেছেন আর্জেন্টিনার আরেক বিশ্বকাপ ফাইনালিস্ট গোলকিপার সার্জিও রোমেরোকে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে ১২টি ম্যাচ খেলেছিলেন ‘চিকিতো’ রোমেরো। এরপর ফিল্লোলের রেকর্ডে ভাগ বসান মার্টিনেজ, আর এখন সেটি একাই নিজের করে নেওয়ার অপেক্ষায়।

আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে গোলকিপারদের তালিকায় এরপর রয়েছেন নেরি পুম্পিদো, যিনি ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপ মিলিয়ে ৯টি ম্যাচ খেলেছেন। সার্জিও গোইকোচিয়া ও আন্তোনিও রোমার নামের পাশে রয়েছে ৬টি করে ম্যাচ। আর রবার্তো আবোন্দানৎসিয়েরি ও দানিয়েল কার্নেভালি খেলেছেন ৫টি করে ম্যাচ।

সব মিলিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৯ জন গোলকিপার মাঠে নেমেছেন। তবে ফিল্লোল ও এমিলিয়ানো মার্টিনেজের গড়া উচ্চতায় পৌঁছাতে পারেননি আর কেউ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে তীরে এসে ডুবলো তরী

ছিল দেড় কোটি টাকার পন্য যেভাবে তীরে এসে ডুবলো তরী

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App