×

ফুটবল

স্পেনই ফেবারিট, দাবি ফ্রান্স কোচের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৪৮ পিএম

স্পেনই ফেবারিট, দাবি ফ্রান্স কোচের

ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। ছবি : সংগৃহীত

মাইন্ড গেম, নাকি বাস্তব মূল্যায়ন- তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় অনেকের চোখে ফ্রান্সই সবচেয়ে শক্তিশালী দল। অথচ সেমিফাইনালের আগে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, স্পেনই এই ম্যাচের ফেবারিট। তাঁর মতে, ফরাসিরাই বরং আন্ডারডগ।

সেমিফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, স্পেন আক্রমণ ও রক্ষণ- দুই বিভাগেই দারুণ ভারসাম্যপূর্ণ ফুটবল খেলছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও এরপর থেকে ধারাবাহিকভাবে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে দলটি। পাশাপাশি সাম্প্রতিক ইউরো কাপে দুই ম্যাচে স্পেনের কাছে হেরেছে ফ্রান্স।

এসব কারণেই স্পেনকে এগিয়ে রাখছেন দেশম। তিনি বলেন, কেপ ভার্দের বিপক্ষে ওদের প্রথম ম্যাচটি ভুলে যান। এরপর প্রতিটি ম্যাচে স্পেন প্রমাণ করেছে, তারাই টুর্নামেন্টের ফেবারিট। আমি অবশ্য লুইসের (স্প্যানিশ কোচ) ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে চাই না। সে খুব ভালো করেই জানে, মানুষ এই দলটির কাছে কতটা প্রত্যাশা করছে।

আরো পড়ুন : ফ্রান্স-স্পেন: গতি বনাম ছন্দের লড়াই

স্পেনের শক্তির প্রশংসা করে ফরাসি কোচ আরো বলেন, স্পেন যেমন দুর্দান্ত আক্রমণ করতে পারে, তেমনি তাদের রক্ষণভাগও অসাধারণ। গত ছয় বা সাত ম্যাচে তারা মাত্র একটি গোল হজম করেছে।

অবশ্য স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে ফেবারিট তকমা নিতে নারাজ। দেশমের মন্তব্যের প্রসঙ্গ উঠতেই সংবাদ সম্মেলনে হেসে ফেলেন তিনি। ফেবারিট বিতর্ক উড়িয়ে দিয়ে লা ফুয়েন্তে বলেন, শুরু থেকেই বলে আসছি, মানুষ আমাদের ফেবারিট বলল কি না, তাতে কিছুই যায়-আসে না। মাঠের খেলায় এসবের কোনো প্রভাব নেই। এখানে দুটি দুর্দান্ত দল একে অপরের মুখোমুখি হচ্ছে, যেমনটি অন্য সেমিফাইনালেও দেখা যাবে।

এদিকে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। বিষয়টি নিয়ে ফরাসি সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও সেমিফাইনালের আগে সেই শঙ্কা দূর করেছেন দেশম।

ফরাসি কোচ নিশ্চিত করেছেন, এমবাপ্পে এখন পুরোপুরি সুস্থ এবং স্পেনের বিপক্ষে সেমিফাইনালে খেলার জন্য শতভাগ ফিট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App