×

ফুটবল

স্পেনের কাছে হার, রেফারিং নিয়ে ক্ষুব্ধ ফ্রান্সের কোচ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:৪৯ এএম

স্পেনের কাছে হার, রেফারিং নিয়ে ক্ষুব্ধ ফ্রান্সের কোচ

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের চেনা ছন্দে দেখা যায়নি ফ্রান্সকে। পুরো টুর্নামেন্টজুড়ে দাপুটে পারফরম্যান্স করা দলটি স্পেনের বিপক্ষে ছিল অনেকটাই নিষ্প্রভ। শেষ পর্যন্ত হেরে টানা তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্নও ভেঙে যায় লে ব্লুদের।

ম্যাচ শেষে হতাশ ফরাসি কোচ দিদিয়ের দেশম নিজের দলের সীমাবদ্ধতার কথা স্বীকার করার পাশাপাশি ম্যাচ পরিচালনা করা এল সালভাদরের রেফারি ইভান বার্টনের কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন।

সেমিফাইনালে ওঠার আগে ছয় ম্যাচে ১৬ গোল করেছিল ফ্রান্স। তবে স্পেনের বিপক্ষে সেই ধার আর দেখা যায়নি। দুই অর্ধে দুটি গোল হজম করে স্প্যানিশদের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচই ফ্রান্সের শেষ লড়াই।

ম্যাচ শেষে দেশম বলেন, ‘অবশ্যই আমরা ভীষণ হতাশ। খেলোয়াড়রা বিধ্বস্ত, কারণ আমাদের লক্ষ্য ছিল ফাইনালে ওঠা। তবে বাস্তবতাও মেনে নিতে হবে। আজ আমরা এমন একটি দলের বিপক্ষে খেলেছি, যারা কারিগরি দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে ছিল এবং পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে। তবে সবচেয়ে বড় দায় আমাদেরই। আমি কাউকে আলাদা করে দোষ দিতে চাই না।’

আরো পড়ুন : ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার নীল জার্সির রহস্য কী?

এরপরই রেফারিং নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন ফরাসি কোচ। প্রথমার্ধে বক্সের মধ্যে লামিন ইয়ামালকে ফাউল করেন লুকাস দিনিয়ে। সেই ঘটনায় স্পেনকে পেনাল্টি দেন রেফারি ইভান বার্টন। দেশমের মতে, সিদ্ধান্তটি ছিল বিতর্কিত।

রেফারির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমি একটি কঠিন প্রশ্ন করব, তবে এর উত্তর দেব না। বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচ পরিচালনার জন্য যে মান প্রয়োজন, সেটি কি এই রেফারির ছিল?’

দেশম আরো বলেন, ‘আজ আমরা হেরেছি বলেই এ কথা বলছি না। ম্যাচে এমন কয়েকটি পরিস্থিতি ছিল, যেখানে সিদ্ধান্তগুলো তাদের (স্পেনের) পক্ষেই গেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বুধবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

মুক্তির আগেই ‘হোপ’ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে

মুক্তির আগেই ‘হোপ’ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App