বাংলাদেশের মানুষকে খুশি করতে চায় স্কালোনি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:৫৭ এএম
ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ দল হিসেবে না থাকলেও, রয়েছে আলোচনায়। সেমিফাইনালের আগের দিন এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ সবসময় আমাদের অবাক করে। এত দূরে থেকেও আর্জেন্টিনার সমর্থক হওয়াটা সত্যিই অবিশ্বাস্য। জার্সি গায়ে এত দূরের মানুষদের দেখতে সবসময়ই ভালো লাগে। তাদের আরো একটা আনন্দ দিতে পারলে আমরা খুশি হব।’
আরো পড়ুন: ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন
বিশ্বকাপ নিয়ে বাংলাদেশি মানুষের এত উচ্ছ্বাস, আনন্দ এবং উন্মাদনা প্রকাশ পাচ্ছে, যা বিশ্বের মিডিয়াগুলোর দৃষ্টি এমনিতেই আকর্ষণ করছে। আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর ঢাকার রাস্তায় মিছিল, আতশবাজি আর আলবিসেলেস্তের জার্সিতে ভরে গেছে পুরো শহর।
বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা নিয়ে আনন্দ এবং উদযাপনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল। শুধু কি তাই, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বারবার উঠে এসেছে এ দৃশ্য । পাশাপাশি চোখে পড়েছে আর্জেন্টিনার কোচ স্কালোনিরও চোখে পড়েছে বিষয়গুলো, হাজার কিলোমিটার দূরে নাড়িয়ে দিয়েছে স্কালোনিকে।
আরো পড়ুন: ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার নীল জার্সির রহস্য কী?
এদিকে আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১ টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। ইতিমধ্যেই ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এবার আর্জেন্টিনার জায়গা করে নিতে চায়। হারাতে চায় ইংল্যান্ডকে।
