×

ফুটবল

যে কারণে ফিফার শাস্তির মুখে পড়তে যাচ্ছে আর্জেন্টিনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৭ এএম

যে কারণে ফিফার শাস্তির মুখে পড়তে যাচ্ছে আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত

আটলান্টায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা ফাইনাল নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পেন। তবে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শন করায় ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা। 

বুধবার (১৫ জুলাই) রাতে ম্যাচ শেষ হওয়ার পর উদযাপনের সময় আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘Las Malvinas son Argentinas’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। স্প্যানিশ ভাষার এ বাক্যের অর্থ, ‘ফকল্যান্ডস আর্জেন্টিনার’।

দক্ষিণ-পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ চলে আসছে।

আরো পড়ুন : শেষ ৭ মিনিটে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার পূর্ব উপকূল থেকে প্রায় ৩০০ মাইল দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে ১৯৮২ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত দুই দেশের মধ্যে ৭৪ দিনের যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে ৬৫৫ জন আর্জেন্টাইন এবং ২৫৫ জন ব্রিটিশ সেনাসদস্য নিহত হন। এছাড়া দ্বীপপুঞ্জের তিন বাসিন্দারও প্রাণহানি ঘটে।

এ ধরনের ঘটনায় এর আগেও শাস্তির মুখে পড়েছিল আর্জেন্টিনা। ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই ধরনের ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা।

সেসময় ফিফা জানিয়েছিল, রাজনৈতিক বার্তা প্রদর্শনের মাধ্যমে সংস্থাটির রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। তাই এবারও একই ধরনের ঘটনার জেরে আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

আবারও দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

হিজড়াদের ‘গুরুমা’ সেই মৌসুমীর মরদেহ মিলল নিজ ঘরে

হিজড়াদের ‘গুরুমা’ সেই মৌসুমীর মরদেহ মিলল নিজ ঘরে

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App