×

ফুটবল

বিশ্বকাপে নতুন মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:০০ পিএম

বিশ্বকাপে নতুন মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে একসময় বিদায়ের শঙ্কায় ছিল আর্জেন্টিনা। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকায় আলবিসেলেস্তেদের ফাইনালের স্বপ্ন প্রায় ফিকে হয়ে গিয়েছিল। তবে শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ২-১ গোলের জয় তুলে নিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল।

এই নাটকীয় জয়ের অন্যতম নায়ক ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। গোল করতে না পারলেও আর্জেন্টিনার দুই গোলেরই উৎস ছিলেন তিনি। তার নিখুঁত দুটি পাস থেকে গোল করেন এনজো ফার্নান্দেস ও লাউতারো মার্তিনেজ। দলের জয়ে বড় ভূমিকা রাখার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসেও নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন মেসি।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার সময় মেসির বয়স ছিল ৩৯ বছর ২১ দিন। এর মধ্য দিয়ে তিনি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড (গোলরক্ষক ছাড়া) খেলোয়াড় হিসেবে সেমিফাইনালে খেলার অনন্য রেকর্ড গড়েছেন।

আরো পড়ুন : শিরোপার লড়াইয়ে দুই মহাদেশের সেরা দল

গোলরক্ষকদের ক্ষেত্রে বেশি বয়সে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার নজির থাকলেও, একজন আউটফিল্ড খেলোয়াড় হিসেবে এমন বয়সে সেমিফাইনালের মতো উচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খেলার কীর্তি এর আগে আর কারও ছিল না।

এ ম্যাচটি ছিল মেসির ক্যারিয়ারের ৩৩তম বিশ্বকাপ ম্যাচ। একই সঙ্গে এটি তার তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল। এর আগে ২০১৪ ও ২০২২ সালের সেমিফাইনালেও নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও দলকে শিরোপার লড়াইয়ে পৌঁছে দিলেন অভিজ্ঞ এই তারকা।

বয়স যেন মেসির পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলতে পারছে না। বরং ৩৯ বছর বয়সেও তিনি মাঠে নিজের নেতৃত্ব, অভিজ্ঞতা ও সৃজনশীলতা দিয়ে প্রমাণ করে চলেছেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়। এবারও বিশ্বকাপের মঞ্চে নতুন এক রেকর্ড গড়ে নিজের কিংবদন্তি অধ্যায়ে যোগ করলেন আরো একটি অনন্য কীর্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App