×

ফুটবল

আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার নিয়ে ফিফার তদন্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:৪৮ এএম

আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার নিয়ে ফিফার তদন্ত

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার রাজনৈতিক বার্তাসংবলিত একটি ব্যানার প্রদর্শনের ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা। যুক্তরাজ্য সরকারের অনুরোধের পর বিষয়টি নিয়ে অবস্থান জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আরো পড়ুন: আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না: ক্যাসিয়াস

বুধবার (১৫ জুলাই) আটলান্টায় ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর গ্যালারি থেকে ছুড়ে দেওয়া একটি ব্যানার হাতে তুলে নেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। ব্যানারটিতে লেখা ছিল, ‘লাস মালভিনাস সন আরহেনতিনাস’, যার অর্থ ‘মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার।’

এই ব্যানারের মাধ্যমে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার দীর্ঘদিনের সার্বভৌমত্বের দাবি তুলে ধরা হয়। এতে ক্ষুব্ধ হয় যুক্তরাজ্য এবং দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা ফিফার কাছে বিষয়টি তদন্তের আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ফিফা এক বিবৃতিতে জানায়, তাদের শৃঙ্খলা কমিটি ম্যাচের প্রতিবেদনগুলো পর্যালোচনা করছে। ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরো পড়ুন: আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ঘিরে তৈরি হয়েছে শঙ্কা

ফিফার নিয়ম অনুযায়ী, মাঠে খেলোয়াড়েরা কোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান, বক্তব্য বা ছবি প্রদর্শন করতে পারেন না। এ কারণেই ম্যাচের আগে মাঠে ফকল্যান্ড সম্পর্কিত পতাকা নিষিদ্ধ করা হয়েছিল। তবে একটি ব্যানার গ্যালারিতে পৌঁছে যায় এবং পরে সেটি খেলোয়াড়দের হাতে দেখা যায়।

এ ধরনের ঘটনায় ফিফা সাধারণত ৫ হাজার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত জরিমানা করতে পারে। নির্দিষ্ট কোনো খেলোয়াড় জড়িত থাকলে তাঁদের নিষিদ্ধ করার ব্যবস্থাও নেওয়া হতে পারে।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিপুল পরিমাণ পণ্য আটক করল বিজিবি

সীমান্তে বিপুল পরিমাণ পণ্য আটক করল বিজিবি

আনন্দবাজার পত্রিকা অফিসে বিক্ষোভ, ফটকে গেরুয়া রং

শুভেন্দুর হুঁশিয়ারি আনন্দবাজার পত্রিকা অফিসে বিক্ষোভ, ফটকে গেরুয়া রং

আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

জাতীয় গ্রিড আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ

প্রাথমিক বৃত্তি ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App