×

ফুটবল

আর্জেন্টিনার ‘অপয়া’ রেফারি এবার ফাইনালে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম

আর্জেন্টিনার ‘অপয়া’ রেফারি এবার ফাইনালে

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচেও তিনিই রেফারির দায়িত্বে ছিলেন। সেই ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা। তাই ফাইনালের দায়িত্ব ভিনচিচ পাওয়ায় তাঁকে ‘অপয়া’ বলেও মনে করছেন অনেকেই।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এটি হবে ভিনচিচের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ।

আরো পড়ুন: আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ঘিরে তৈরি হয়েছে শঙ্কা

৪৬ বছর বয়সী এই রেফারি ২০১০ সাল থেকে আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২৩ সালের নেশনস লিগের স্পেন-ইতালি সেমিফাইনাল এবং ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও পরিচালনা করেছেন।

তবে ২০২০ সালে পতিতাবৃত্তি, মাদক ও অস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বসনিয়া ও হার্জেগোভিনায় তিনি গ্রেপ্তার হন। পরে সব অভিযোগ অস্বীকার করে ভিনচিচ বলেন, একটি মধ্যাহ্নভোজের আমন্ত্রণ গ্রহণ করাই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল এবং ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল না।

আরো পড়ুন: আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার নিয়ে ফিফার তদন্ত

পরে স্লোভেনিয়ান ফুটবল ফেডারেশনও তাঁর পাশে দাঁড়ায়। ফেডারেশনের দাবি, এটি ছিল একটি ভুল বোঝাবুঝি এবং ভিনচিচ ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিলেন।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দুই দেশের জনগণের মধ্যের সম্পর্ক ভারত-বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত’

‘দুই দেশের জনগণের মধ্যের সম্পর্ক ভারত-বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত’

পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যয়িত অর্থ ৩০ দিনের মধ্যে জমার নির্দেশ

পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যয়িত অর্থ ৩০ দিনের মধ্যে জমার নির্দেশ

৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি

স্থানীয় সরকার নির্বাচন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি

সীমান্তে বিপুল পরিমাণ পণ্য আটক করল বিজিবি

সীমান্তে বিপুল পরিমাণ পণ্য আটক করল বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App