×

ফুটবল

গুরু শিষ্যের মনস্তাত্ত্বিক যুদ্ধ

কে জিতবে ফাইনালের লড়াইয়ে?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৮ এএম

কে জিতবে ফাইনালের লড়াইয়ে?

ছবি: সংগৃহীত

ফুটবল যদি কোনো স্ক্রিপ্ট রাইটার লিখতো, তবে তাকে অস্কার দিতে হতো। আগামীকাল ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহারণ। একদিকে ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সর্বকালের সেরা লিওনেল মেসি, আর অন্যদিকে বিশ্বমঞ্চ কাঁপানো তরুণ তুর্কি লামিন ইয়ামাল। কিন্তু আপনারা কি জানেন, আজকের এই মেগা ফাইনাল আসলে আজ থেকে ২০ বছর আগে লেখা হয়ে গিয়েছিল? নিয়তির কী নিষ্ঠুর পরিহাস, যে হাত একদিন এক শিশুকে আশীর্বাদ করেছিল, আজ সেই হাতই কেড়ে নিতে পারে ফুটবল ইশ্বরের শেষ স্বপ্ন!

আরো পড়ুন: দাবানলের ধোঁয়ায় স্পেনের অনুশীলন, প্রস্তুতিতে নতুন উদ্বেগ

ফিরে যাওয়া যাক ২০০৭ সালে। বার্সেলোনার ক্যাম্প ন্যু-এর এক অন্ধকার ড্রেসিংরুমে। ইউনিসেফের একটি দাতব্য ক্যাম্পেইনের জন্য ছবি তোলা হচ্ছে। ক্যামেরার সামনে ২০ বছরের এক লাজুক তরুন লিওনেল মেসি। আর তার কোলে মাত্র ৫ মাস বয়সী এক ফুটফুটে শিশু। মেসি পরম মমতায় সেই শিশুকে গোসল করিয়ে দিচ্ছেন, তোয়ালে দিয়ে গা মুছিয়ে দিচ্ছেন।তখন কেউ জানতো না, মেসির হাতের সেই জলের ছোঁয়া আসলে কোনো সাধারণ গোসল ছিল না, ওটা ছিল ফুটবলের রাজপুত্রের তরফ থেকে এক জাদুকরী দীক্ষা! সেই ৫ মাসের ব্যবিলন আজ ১৯ বছরের এক দানব। নাম তার লামিন ইয়ামাল!

আরো পড়ুন: ‘স্পাইডার-ম্যানের’ প্রস্তাবে সাড়া দিলেন হালান্ড

ফুটবল পাড়ায় একটা কথা প্রচলিত আছে, মেসি সেদিন ইয়ামালকে নিজের অজান্তেই ফুটবলের সমস্ত জাদু উপহার দিয়েছিলেন। কিন্তু নিয়তি আজ তাদের দাঁড় করিয়ে দিয়েছে ইতিহাসের সবচেয়ে নাটকীয় মোড়ে। যে মেসিকে দেখে, যার আশীর্বাদ নিয়ে ইয়ামালের বড় হওয়া, আজ সেই মেসির দেশ আর্জেন্টিনার সামনেই সবচেয়ে বড় বাধা এই বার্সা ওয়ান্ডার কিড!এটা শুধু কাপ জেতার লড়াই নয়, এটা গুরু আর শিষ্যের এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। একদিকে মেসির শেষবারের মতো বিশ্বজয় করার আকুতি, অন্যদিকে নিজের গুরুকে সিংহাসন চ্যুত করে নতুন রাজার অভিষেক ঘটানোর তাড়না।

বাংলাদেশি ফুটবল ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, মেসির সেই 'পবিত্র জল' কি আগামীকাল আর্জেন্টিনার জন্য কাল হয়ে দাঁড়াবে? সোশ্যাল মিডিয়ায় অলরেডি ঝড়। কেউ বলছেন, মেসি নিজের হাতে নিজের প্রতিপক্ষ তৈরি করেছেন। আবার কেউ বলছেন, গুরুর পা ছুঁয়ে আজ ইয়ামাল ইতিহাস লিখবেন।

আরো পড়ুন: ফাইনালে উঠেও গোল্ডেন বুট হারাতে পারেন মেসি

আগামীকাল রাতে যখন রেফারি বাঁশি বাজাবেন, তখন মাঠের ২২ জন খেলোয়াড়ের চেয়েও বড় হয়ে উঠবে ২০ বছর আগের সেই এক টুকরো স্মৃতি। ৫ মাসের সেই শিশুটি কি গুরুর বুক ভেঙে ট্রফি ছিনিয়ে নেবে, নাকি গুরু বুঝিয়ে দেবেন, 'জাদু যার, শেষ হাসিও তার'

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে বেলজিয়াম, ১৫ দিনে ২০০০ জনের মৃত্যু

ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে বেলজিয়াম, ১৫ দিনে ২০০০ জনের মৃত্যু

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে তাণ্ডব চালাবে ঝড়

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে তাণ্ডব চালাবে ঝড়

গোল্ডেন বুটের সমীকরণ বদলাতে পারে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

গোল্ডেন বুটের সমীকরণ বদলাতে পারে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App