×

ফুটবল

মেসিকে নিয়ে উচ্ছ্বাস, বিপাকে ব্রাজিলিয়ান ধারাভাষ্যকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম

মেসিকে নিয়ে উচ্ছ্বাস, বিপাকে ব্রাজিলিয়ান ধারাভাষ্যকার

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক পারফরম্যান্সের আলোচনা শেষ না হতেই দেশটির ফুটবল অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে এবার সমালোচনার কেন্দ্রে নেই কার্লো আনচেলত্তির দল কিংবা কোনো ফুটবলার। বিতর্কের মুখে পড়েছে ব্রাজিলের জনপ্রিয় সম্প্রচারমাধ্যম কাজে টিভি এবং তাদের পরিচিত ধারাভাষ্যকার লুইস ফেলিপে ফ্রেইতাস, যিনি লুইজিনহো নামেই বেশি পরিচিত।

অভিযোগ উঠেছে, আর্জেন্টিনার গোলের সময় তিনি অতিরিক্ত উচ্ছ্বাস দেখিয়েছেন এবং লিওনেল মেসির প্রতি প্রকাশ্যে পক্ষপাতমূলক আচরণ করেছেন।

২০২৬ বিশ্বকাপজুড়ে কাজে টিভির সম্প্রচার ব্রাজিলজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেলেও, অনেক দর্শকের অভিযোগ- চ্যানেলটি আর্জেন্টিনা এবং বিশেষ করে লিওনেল মেসিকে ঘিরে অতিরিক্ত আবেগপ্রবণ ছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেক দর্শক ক্ষোভ প্রকাশের পাশাপাশি ব্যঙ্গ করে চ্যানেলটির নতুন নতুন ডাকনামও দিতে শুরু করেন।

এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন ধারাভাষ্যকার লুইজিনহো। সমালোচকদের দাবি, আর্জেন্টিনার গোলের সময় তার কণ্ঠে যে উচ্ছ্বাস ধরা পড়েছে এবং পুরো ম্যাচজুড়ে যেভাবে তিনি মেসির প্রশংসা করেছেন, তা একজন নিরপেক্ষ ধারাভাষ্যকারের সঙ্গে মানানসই নয়। তার ধারাভাষ্যের বিভিন্ন অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্ক আরো তীব্র হয়।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে কাজে টিভির উপস্থাপক ও বিশ্লেষকদেরও একটি লাইভ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলতে হয়। তারা দর্শকদের পাঠানো বিভিন্ন মন্তব্য ও বার্তা পড়ে শোনান। যদিও পুরো আলোচনা কিছুটা হাস্যরসের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তবুও এতে স্পষ্ট হয়ে ওঠে যে ব্রাজিলের একাংশের দর্শক সম্প্রচারের ধরন নিয়ে সত্যিই অসন্তুষ্ট।

আরো পড়ুন : যেভাবে স্পেনকে ফিরিয়ে আর্জেন্টিনার হয়েছিলেন মেসি

ক্রমবর্ধমান সমালোচনার মুখে অবশেষে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন লুইজিনহো। তিনি স্বীকার করেছেন, কিছু মুহূর্তে আবেগ হয়তো তাকে প্রভাবিত করেছে। তবে একই সঙ্গে তিনি নিজের কাজের ব্যাখ্যাও দিয়েছেন।

লুইজিনহো বলেন, আমার কাজ হলো মাঠে যা ঘটছে, সেটির গুরুত্ব ও নাটকীয়তাকে দর্শকদের সামনে তুলে ধরা। আর্জেন্টিনার অনেক ম্যাচই শেষ মুহূর্তের নাটকীয়তায় ভরা ছিল। তাই স্বাভাবিকভাবেই ধারাভাষ্যেও সেই আবেগ চলে এসেছে।

তার এই ব্যাখ্যার পরও ব্রাজিলের অনেক ফুটবলপ্রেমীর অসন্তোষ কমেনি। তাদের মতে, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে নিয়ে একজন ব্রাজিলিয়ান ধারাভাষ্যকারের এতটা উচ্ছ্বাস নিরপেক্ষতার প্রশ্ন তোলে। তবে অন্য একটি অংশের দর্শকের মত ভিন্ন। তাদের মতে, যে দলই খেলুক না কেন, ভালো ফুটবল এবং অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করাই একজন পেশাদার ধারাভাষ্যকারের দায়িত্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে ফাইনালের মঞ্চে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও ইয়ামালের বাবা

যে কারণে ফাইনালের মঞ্চে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও ইয়ামালের বাবা

এলডিসি উত্তরণে সময় বাড়ানোর দাবি বাণিজ্যমন্ত্রীর

এলডিসি উত্তরণে সময় বাড়ানোর দাবি বাণিজ্যমন্ত্রীর

কুয়েতে একের পর এক হামলা, বিমানে ভয়াবহ শিডিউল বিপর্যয়

কুয়েতে একের পর এক হামলা, বিমানে ভয়াবহ শিডিউল বিপর্যয়

কেন পদত্যাগ করলেন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক

কেন পদত্যাগ করলেন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App