×

ফুটবল

মেসিকে টপকে বিশ্বকাপে ইতিহাস গড়লেন এমবাপে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৬ এএম

মেসিকে টপকে বিশ্বকাপে ইতিহাস গড়লেন এমবাপে

ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটি দীর্ঘ ১২ বছর ধরে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দখলে ছিল। তবে এবারের আসরে সেই রেকর্ডের মালিকানা নিয়ে চলছে তুমুল লড়াই।

ফাইনালে লিওনেল মেসির একটি ম্যাচ এখনও বাকি থাকলেও, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে গেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। একই সঙ্গে গোল্ডেন বুট জয়ের দৌড়েও এখন তিনিই সবচেয়ে এগিয়ে।

শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে অনুষ্ঠিত বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় ফ্রান্স ও ইংল্যান্ড। যদিও এই ম্যাচটিকে অনেকেই নিয়মরক্ষার লড়াই হিসেবে দেখেছেন, কারণ দুই দলই ফাইনালে ওঠার লক্ষ্য পূরণ করতে পারেনি। সেই হতাশা নিয়েই মায়ামি স্টেডিয়ামে মাঠে নামে তারা।

আরো পড়ুন : শিশু ইয়ামালের সঙ্গে ভাইরাল সেই ছবি নিয়ে মুখ খুললেন মেসি

রোমাঞ্চকর এই ম্যাচে বুকায়ো সাকার হ্যাটট্রিকের সুবাদে ৬-৪ গোলের ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে ইংল্যান্ড।

হারের ম্যাচেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন কিলিয়ান এমবাপে। ম্যাচের ৪৮ ও ৬৬ মিনিটে মাইকেল ওলিসের অ্যাসিস্ট থেকে জোড়া গোল করেন তিনি।

এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে নিজের মোট গোলসংখ্যা দাঁড়ায় ২২-এ। এর ফলে ২১ গোল নিয়ে থাকা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যান এমবাপে।

একই সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়েও বড় ব্যবধানে এগিয়ে গেছেন এই ফরাসি তারকা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত এমবাপের গোলসংখ্যা ১০, যেখানে মেসির গোল ৮টি। যদিও মেসির অ্যাসিস্ট সংখ্যা ৪ এবং এমবাপের ৩, তবুও গোলের সংখ্যায় এগিয়ে থাকায় গোল্ডেন বুট জয়ের দৌড়ে এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন এমবাপে।

তবে লড়াই এখনও পুরোপুরি শেষ হয়নি। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবেন লিওনেল মেসি। সেই ম্যাচে গোল করতে পারলে কিংবা একাধিক গোল করলে আবারও অবস্থান বদলে যেতে পারে।

এদিকে বিশ্বকাপের এক আসরে অন্তত ১০ গোল করা ফুটবলারদের অভিজাত তালিকাতেও জায়গা করে নিয়েছেন এমবাপে। ইতিহাসে তিনি মাত্র চতুর্থ ফুটবলার, যিনি এক বিশ্বকাপে দুই অঙ্কের গোল করতে সক্ষম হয়েছেন।

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ড এখনও ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফন্টেইনের দখলে। তিনি ১৯৫৮ সালের বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন। এছাড়া ১৯৫৪ বিশ্বকাপে হাঙ্গেরির স্যান্ডর কোচসিচ করেছিলেন ১১ গোল এবং ১৯৭০ বিশ্বকাপে জার্মান কিংবদন্তি গার্ড মুলার করেছিলেন ১০ গোল।

এবার সেই অভিজাত তালিকায় নিজের নাম যুক্ত করলেন কিলিয়ান এমবাপে। এখন দেখার বিষয়, ফাইনালে লিওনেল মেসি এই লড়াইয়ে কীভাবে জবাব দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App