×

ফুটবল

শিশু ইয়ামালের সঙ্গে ভাইরাল সেই ছবি নিয়ে মুখ খুললেন মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম

শিশু ইয়ামালের সঙ্গে ভাইরাল সেই ছবি নিয়ে মুখ খুললেন মেসি

ছবি: সংগৃহীত

স্প্যানিশ সুপারস্টার লামিনে ইয়ামালের পাঁচ মাস বয়সের সময় মেসির সঙ্গে তোলা একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবি নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন সুপারস্টার। সাংবাদিকরা লামিনে ইয়ামালের সঙ্গে ভাইরাল হওয়া শৈশবের ছবির প্রসঙ্গে জানতে চাইলে মেসি বলেন, ‘লামিনে অসাধারণ একজন ফুটবলার। সে এমন একটি ক্লাবে খেলে, যেটিকে আমি সব সময় ভালোবাসি এবং যার সাফল্য কামনা করি। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা। সামনে তার পুরো ক্যারিয়ার পড়ে আছে। ইতিহাস গড়ার বড় সুযোগ তার সামনে রয়েছে, তবে আমরা চেষ্টা করব যেন সেটা এবার না হয়।’ 

আরো পড়ুন: ফাইনালে কোন দলের পক্ষে স্কালোনির স্প্যানিশ পরিবার?

তিনি আরো বলেন, ‘আমি যখন তার সঙ্গে ছবি তুলেছিলাম, সে ছিল একেবারে শিশু। আর এখন বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে খেলতে নামব—এটা সত্যিই অবিশ্বাস্য। বর্তমানে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার সাফল্য কামনা করি, কারণ তার ভালো মানে বার্সেলোনারও ভালো। তবে ফাইনালে আমরা এমন একটি ম্যাচ খেলতে চাই, যাতে সে নিজের সেরা খেলাটা খেলতে না পারে। যদিও সেটা সহজ হবে না।’

স্পেনের শক্তি সম্পর্কে মেসি বলেন, ‘লামিনে ছাড়াও স্পেনের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তাদের খেলার নিজস্ব ধরন আছে। তবে আমাদেরও নিজস্ব শক্তি রয়েছে, আর সেটার ওপর ভর করেই আমরা ফাইনালে লড়াই করবো।’

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হলেন মেসি। নিউইয়র্কের নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজকে সঙ্গে নিয়ে এক অনুষ্ঠানে নিজের ভাবনা তুলে ধরেন মেসি।

আরো পড়ুন: ফিফার ওপর চটলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি

মেসি বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই প্রচণ্ড আবেগ নিয়ে ফুটবল খেলেছি। সব সময় খেলতে, আনন্দ করতে এবং উপভোগ করতে চেয়েছি। স্কুল, রাস্তা কিংবা ক্লাব—যেখানেই খেলেছি না কেন, ফুটবল ছিল আনন্দের বিষয়। আমাদের সবার শুরুই হয়েছিল পাড়ার দল থেকে।’

ফাইনালের চাপ প্রসঙ্গে আটবারের ব্যালন ডি’অরজয়ী বলেন, ‘চাপ নিয়ে আমরা কখনো ভাবি না। এটাকে স্বাভাবিকভাবেই নিই। মাঠে নেমে নিজের সেরাটা দেওয়া এবং খেলাটা উপভোগ করাই আমাদের লক্ষ্য। আমরা প্রতিযোগিতাপূর্ণ দল, জিততে ভালোবাসি। তবে ফুটবল দলগত খেলা, প্রতিপক্ষও জয়ের জন্য খেলতে নামে। তাই সব সময় জেতা সম্ভব নয়। ছোটবেলাতেই শিখেছি, জয়ের চেয়ে হারই বেশি আসে। সেই অভিজ্ঞতাই আমাকে মানুষ ও ফুটবলার হিসেবে আরও পরিণত করেছে।’

সূত্র: টিওয়াইসি স্পোর্টস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেল অনুমোদন, চাপ বাড়বে বেসরকারি খাতে

পে-স্কেল অনুমোদন, চাপ বাড়বে বেসরকারি খাতে

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সামরিক নেতৃত্বে বড় রদবদল

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App