×

ফুটবল

বিদায়বেলায় কোচকে নিয়ে আবেগঘন বার্তা এমবাপের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ পিএম

বিদায়বেলায় কোচকে নিয়ে আবেগঘন বার্তা এমবাপের

ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিতে কোচ দিদিয়ের দেশঁকে স্মরণীয় বিদায় উপহার দিতে চেয়েছিলেন ফ্রান্সের ফুটবলাররা। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে চতুর্থ স্থান নিয়েই টুর্নামেন্ট শেষ করতে হয়েছে কিলিয়ান এমবাপেদের। তবে হতাশাজনক এই ফলেও দেশঁর দীর্ঘ ও গৌরবময় কোচিং ক্যারিয়ারের মর্যাদা এতটুকুও কমবে না বলে মনে করেন ফ্রান্স অধিনায়ক এমবাপে।

ম্যাচ শেষে এমবাপে বলেন, আমরা ম্যাচটি জিততে পারিনি। কোচের জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলাম। এটি তাঁর জন্য অবশ্যই কষ্টের। আমরা কেউই এমন বিদায় চাইনি। কিন্তু একটি ম্যাচের ফল কখনোই দিদিয়ের দেশঁর ঐতিহ্য ও অর্জনকে কলঙ্কিত করতে পারে না।

নিজেদের পারফরম্যান্স নিয়ে আত্মসমালোচনাও করেছেন ফরাসি অধিনায়ক। তিনি বলেন, ম্যাচের দুই অর্ধে আমরা যেন দুই ভিন্ন দল ছিলাম। প্রথমার্ধের খেলা দেখে যে কেউ বলতে পারে, আমরা দেশের জার্সির মর্যাদা রাখতে পারিনি। আমরা মানুষ, তাই এমন দিন আসতেই পারে। প্রথমার্ধে কী হচ্ছে, সেটাই যেন বিশ্বাস করতে পারছিলাম না। তবে ইংল্যান্ড আমাদের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা দিয়েছে। বিরতির পর আমরা নিজেদের সেরা ফুটবল খেলেছি এবং অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম।

দেশঁর প্রতি এমবাপের শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ দেখা গিয়েছিল ম্যাচ শুরুর আগেই। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কোচকে উদ্দেশ করে একটি আবেগঘন বার্তা দেন তিনি।

আরো পড়ুন : শেষ নাচ, শেষ স্বপ্ন! মেসির শেষ বিশ্বকাপ?

সেখানে এমবাপে লেখেন, আজ আপনার শেষ নাচ। আমরা আপনাকে আরো সুন্দর একটি সমাপ্তি উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু তা পারলাম না। গত ১৪ বছরে আপনি যা অর্জন করেছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই দলটিকে নতুনভাবে গড়ে তোলার পেছনে আপনার অবদান অসাধারণ। হয়তো সবাই সবসময় আপনার মহত্ত্বের মূল্যায়ন করেনি, কিন্তু ইতিহাস অবশ্যই তা করবে।

তিনি লেখেন, এত বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ফ্রান্সের অন্যতম সেরা কিংবদন্তির সঙ্গে কাজ করতে পারা আমার জন্য গর্বের। আমরা একসঙ্গে যে স্মৃতিগুলো তৈরি করেছি, সেগুলো সারাজীবন মনে থাকবে। আপনার নতুন জীবনের জন্য শুভকামনা। আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এই জার্সির জন্য আপনার অসাধারণ অবদানের জন্য আবারও ধন্যবাদ।

২০১২ সালে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন দিদিয়ের দেশঁ। তাঁর অধীনেই ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে ফ্রান্স। ২০২২ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। এছাড়া ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্সকে ফাইনালে এবং ২০২৪ ইউরোতে সেমিফাইনালে তুলেছিলেন এই কিংবদন্তি কোচ।

যদিও এবারের বিশ্বকাপ শেষ করতে হয়েছে চতুর্থ স্থান নিয়ে, তবুও দেশঁকে ফ্রান্সের ইতিহাসের অন্যতম সফল এবং সর্বকালের সেরা কোচ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বকাপ শুরুর আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, এই আসর শেষেই জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাই ছিল ফ্রান্সের ডাগআউটে তাঁর শেষ ম্যাচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আর্জেন্টিনা সমর্থকদের গর্জন, ব্রাজিল ভক্তদের নীরবতা

আর্জেন্টিনা সমর্থকদের গর্জন, ব্রাজিল ভক্তদের নীরবতা

বিশ্বকাপ ফাইনালের জন্য আর্জেন্টিনা-স্পেনের একাদশ ঘোষণা

বিশ্বকাপ ফাইনালের জন্য আর্জেন্টিনা-স্পেনের একাদশ ঘোষণা

ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই’

‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App