×

ফুটবল

শেষ নাচ, শেষ স্বপ্ন! মেসির শেষ বিশ্বকাপ?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম

 শেষ নাচ, শেষ স্বপ্ন! মেসির শেষ বিশ্বকাপ?

ছবি: সংগৃহীত

আজ রাত ১টা। পৃথিবীর কোটি কোটি মানুষের চোখ থাকবে একটি মানুষকে ঘিরে। নাম তার লিওনেল মেসি। হয়তো এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ। হয়তো এটাই শেষবারের মতো বিশ্বকাপের সবুজ ঘাসে দেখা যাবে সেই পরিচিত ১০ নম্বর জার্সিকে। একটা প্রজন্ম বড় হয়েছে মেসিকে দেখে, আরেকটা প্রজন্ম শিখেছে ফুটবল মানেই মেসির জাদু। তাই আজকের ফাইনাল শুধু আর্জেন্টিনা বনাম স্পেন নয়, এটি হয়তো এক উজ্জ্বল নক্ষত্রকে শেষবারের মতো দেখার রাত।

আরো পড়ুন: রাজধানীর যেসব জায়গায় বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপের ফাইনাল

৩৯ বছর বয়সেও মেসি প্রমাণ করেছেন, ক্লাসের কোনো বয়স হয় না। পুরো টুর্নামেন্টজুড়ে গোল করেছেন, করিয়েছেন, কঠিন মুহূর্তে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। নকআউট পর্বে তার শান্ত মাথা, নিখুঁত পাস আর বড় ম্যাচের পারফরম্যান্স আবারও দেখিয়েছে কেন তাকে সর্বকালের সেরাদের একজন বলা হয়।

এই বিশ্বকাপে খেলতে নেমেই মেসি গড়েছেন একের পর এক ইতিহাস। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড বাড়িয়েছেন, সবচেয়ে বেশি জয়ে অংশ নেওয়ার রেকর্ডেও নিজেকে এগিয়ে নিয়েছেন, আর অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলেও নিজের কিংবদন্তিকে সমৃদ্ধ করেছেন।

তবে আজকের ফাইনালটা শুধু একটি ট্রফির লড়াই নয়। এটি হতে পারে ইতিহাসেরও রাত।যদি আর্জেন্টিনা আজ জিতে যায়, তাহলে মেসি হবেন আধুনিক ফুটবলের বিরল কয়েকজনের একজন, যিনি টানা দুইটি বিশ্বকাপ জয়ী দলের সদস্য হবেন। আর অধিনায়ক হিসেবে দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরলে সেটি হবে ফুটবল ইতিহাসের অন্যতম বিরল অর্জন।আর যদি গোল করেন বা অ্যাসিস্ট করেন, তাহলে বিশ্বকাপের ইতিহাসে তার পরিসংখ্যান আরো সমৃদ্ধ হবে।

আরো পড়ুন: তান্ত্রিক থেকে সিম্পসনের ভবিষ্যদ্বাণী! বিশ্বকাপ জিতবে কোন দল?

এমন একটি ফাইনাল, যেখানে প্রতিটি স্পর্শই নতুন ইতিহাস লিখতে পারে।এছাড়াও তিনি একমাত্র প্লেয়ার হবেন যে, অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপের ফাইনালে নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশে বিশ্বকাপ মানেই নীল-সাদা পতাকার ঢেউ। কোটি কোটি মানুষ রাত জেগে শুধু একটি নামের জন্য অপেক্ষা করেন মেসি। বাড়ির ছাদে, চায়ের দোকানে, বড় পর্দার সামনে আজ হয়তো অসংখ্য মানুষ শুধু একটি প্রার্থনাই করবেন, 'শেষটা যেন সুন্দর হয়।' কারণ অনেকের কাছে মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি শৈশবের স্মৃতি, আনন্দের নাম, আবেগের নাম।

সব কিংবদন্তিরই একদিন শেষ অধ্যায় আসে। কিন্তু খুব কম কিংবদন্তিই বিদায়ের মঞ্চ হিসেবে বিশ্বকাপের ফাইনাল পান। আজ হয়তো মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ। তাই ফল যাই হোক, আজ রাতের পর ফুটবল বিশ্ব হয়তো আর কখনো বিশ্বকাপের মঞ্চে ১০ নম্বর জার্সি পরে সেই চেনা বাঁ-পায়ের জাদু দেখবে না।

আরো পড়ুন: স্পেন বনাম আর্জেন্টিনা, শেষ হাসি কার?

হয়তো আজ শেষবারের মতো ধারাভাষ্যকার বলবেন বলটি মেসির কাছে আর সেই মুহূর্তেই কোটি কোটি মানুষের মনে একটাই অনুভূতি জন্ম নেবে  ধন্যবাদ, লিওনেল মেসি। ফুটবলকে এত সুন্দর করে তোলার জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আর্জেন্টিনা সমর্থকদের গর্জন, ব্রাজিল ভক্তদের নীরবতা

আর্জেন্টিনা সমর্থকদের গর্জন, ব্রাজিল ভক্তদের নীরবতা

বিশ্বকাপ ফাইনালের জন্য আর্জেন্টিনা-স্পেনের একাদশ ঘোষণা

বিশ্বকাপ ফাইনালের জন্য আর্জেন্টিনা-স্পেনের একাদশ ঘোষণা

ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই’

‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App