×

ফুটবল

মাঠে স্পেন-আর্জেন্টিনা ফুটবলারদের হাতাহাতি, যা জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১১:২৯ এএম

মাঠে স্পেন-আর্জেন্টিনা ফুটবলারদের হাতাহাতি, যা জানা গেল

ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করার পর মাঠেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় আর্জেন্টিনা ও স্পেনের ফুটবলারদের মধ্যে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালের শেষ বাঁশি বাজার পরপরই দুই দলের খেলোয়াড়রা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, যা পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতির রূপ নেয়। খবর এনডিটিভি স্পোর্টসের। 

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস ও লিসান্দ্রো মার্তিনেস স্পেনের কয়েকজন খেলোয়াড়কে ধাক্কা দেন। মুহূর্তেই দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে সতীর্থদের এগিয়ে আসতে হয়।

একপর্যায়ে আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এবং স্পেন অধিনায়ক রদ্রির মধ্যে তীব্র কথাকাটাকাটি শুরু হয়। আর্জেন্টিনার একটি টেলিভিশনের সম্প্রচারে ধরা পড়া ভিডিওতে দেখা যায়, ওতামেন্দি রদ্রিকে উদ্দেশ করে বলেন, সারা সপ্তাহ রেফারিদের নিয়ে কান্নাকাটি করেছ। তুমি আর লাপোর্ত—দুজনই এটা করেছ। রেফারিদের নিয়ে অভিযোগ করা ঠিক হয়নি।

এর জবাবে শান্ত থাকার চেষ্টা করে রদ্রি বলেন, ‘আমি তোমাকে সম্মান করি।’ তবে ওতামেন্দি আবারও কিছু বলতে গেলে উত্তেজনা আরো বাড়ে।

আরো পড়ুন : গোল-অ্যাসিস্ট ছাড়াই যেভাবে বিশ্বকাপের সেরা হলেন রদ্রি

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পেনের ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল দ্রুত দুই খেলোয়াড়ের মাঝে গিয়ে দাঁড়ান এবং তাদের আলাদা করার চেষ্টা করেন। পরে দুই দলের অন্য খেলোয়াড় ও কর্মকর্তারাও এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।

ওতামেন্দির অভিযোগের পেছনে ছিল বিশ্বকাপের আগে স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তের দেওয়া একটি সাক্ষাৎকার। স্প্যানিশ দৈনিক মার্কা-কে দেওয়া সেই সাক্ষাৎকারে লাপোর্ত অভিযোগ করেছিলেন, সাম্প্রতিক কয়েকটি ম্যাচে আর্জেন্টিনার ফুটবলারদের কঠোর ট্যাকল ও আচরণের যথাযথ শাস্তি দেননি ম্যাচ কর্মকর্তারা।

লাপোর্ত বলেছিলেন, রেফারি যদি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু সাম্প্রতিক ম্যাচগুলোতে এমন কিছু ঘটনা ঘটেছে, যা আমাদের বিস্মিত করেছে। বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে অনেক কঠোর ফাউল শাস্তি ছাড়াই থেকে গেছে।

তিনি বলেন, এ ধরনের ঘটনা ফুটবলের জন্য ভালো নয়। বিশেষ করে বড় টুর্নামেন্টে এটি ম্যাচের ভারসাম্য নষ্ট করে এবং খেলোয়াড়দের হতাশ করে। রেফারিদের উচিত এসব বিষয়ে আরো কঠোর হওয়া।

এদিকে ফাইনালের পর মাঠে ঘটে যাওয়া এই উত্তেজনাকর ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ফিফা। বিষয়টি নিয়ে তদন্ত হবে কি না, সে সম্পর্কেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

সারোয়ার তুষার শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

নিবন্ধন পেল বাংলাপোস্ট

নিবন্ধন পেল বাংলাপোস্ট

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সারজিস আলম গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App