×

ফুটবল

বিশ্বকাপের ২৩ আসরের গোল্ডেন বুট জিতেছেন যাঁরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম

বিশ্বকাপের ২৩ আসরের গোল্ডেন বুট জিতেছেন যাঁরা

ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারগুলোর একটি হলো গোল্ডেন বুট। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৬ সালের আসর পর্যন্ত মোট ২৩টি বিশ্বকাপে ২৯ জন ফুটবলার এই সম্মান অর্জন করেছেন। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপে ১০ গোল করে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোল করার রেকর্ড এখনও অক্ষুণ্ন রয়েছে ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফন্টেইনের দখলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে তিনি করেছিলেন অবিশ্বাস্য ১৩ গোল। আর দ্বিতীয় সর্বোচ্চ ১১ গোলের রেকর্ডটি গড়েছিলেন হাঙ্গেরির সান্দোর কোচিচ, ১৯৫৪ সালের আসরে।

আরো পড়ুন : গোল-অ্যাসিস্ট ছাড়াই যেভাবে বিশ্বকাপের সেরা হলেন রদ্রি

নিচে ১৯৩০ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ীদের তালিকা দেওয়া হলো—

১৯৩০: গিলের্মো স্তাবিলে (আর্জেন্টিনা) — ৮ গোল

১৯৩৪: ওল্ডরিচ নেদেলি (চেকোস্লোভাকিয়া) — ৫ গোল

১৯৩৮: লিওনিদাস (ব্রাজিল) — ৭ গোল

১৯৫০: আদেমির (ব্রাজিল) — ৯ গোল

১৯৫৪: সান্দোর কোচিচ (হাঙ্গেরি) — ১১ গোল

১৯৫৮: জাস্ট ফন্টেইন (ফ্রান্স) — ১৩ গোল

১৯৬২: ফ্লোরিয়ান আলবার্ট (হাঙ্গেরি), ভ্যালেন্তিন ইভানভ (সোভিয়েত ইউনিয়ন), গ্যারিঞ্চা (ব্রাজিল), ভাভা (ব্রাজিল), দ্রাজান ইয়েরকোভিচ (যুগোস্লাভিয়া) ও লিওনেল সানচেজ (চিলি) — প্রত্যেকে ৪ গোল

১৯৬৬: ইউসেবিও (পর্তুগাল) — ৯ গোল

১৯৭০: গার্ড মুলার (জার্মানি) — ১০ গোল

১৯৭৪: গ্রেজেগোর্জ লাতো (পোল্যান্ড) — ৭ গোল

১৯৭৮: মারিও কেম্পেস (আর্জেন্টিনা) — ৬ গোল

১৯৮২: পাওলো রোসি (ইতালি) — ৬ গোল

১৯৮৬: গ্যারি লিনেকার (ইংল্যান্ড) — ৬ গোল

১৯৯০: সালভাতোরে স্কিলাচি (ইতালি) — ৬ গোল

১৯৯৪: ওলেগ সালেঙ্কো (রাশিয়া) ও হ্রিস্টো স্টইচকভ (বুলগেরিয়া) — ৬ গোল

১৯৯৮: দাভর সুকার (ক্রোয়েশিয়া) — ৬ গোল

২০০২: রোনালদো (ব্রাজিল) — ৮ গোল

২০০৬: মিরোস্লাভ ক্লোসে (জার্মানি) — ৫ গোল

২০১০: টমাস মুলার (জার্মানি) — ৫ গোল

২০১৪: হামেস রদ্রিগেজ (কলম্বিয়া) — ৬ গোল

২০১৮: হ্যারি কেইন (ইংল্যান্ড) — ৬ গোল

২০২২: কিলিয়ান এমবাপে(ফ্রান্স) — ৮ গোল

২০২৬: কিলিয়ান এমবাপে (ফ্রান্স) — ১০ গোল

২০২৬ সালের বিশ্বকাপে ১০ গোল করে এমবাপে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়ের নজির গড়েছেন। একই সঙ্গে তিনি বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সফল গোলদাতার তালিকায় নিজের অবস্থান আরো শক্ত করেছেন। তবে এক আসরে সর্বোচ্চ ১৩ গোলের জাস্ট ফন্টেইনের রেকর্ড এখনও অক্ষত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App