×

ফুটবল

ফাইনালে সবচেয়ে বড় ‘আকর্ষণ’ ছিলো ইয়ামালের ছোট ভাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৪:১৪ পিএম

ফাইনালে সবচেয়ে বড় ‘আকর্ষণ’ ছিলো ইয়ামালের ছোট ভাই

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের রাতে আলোচনার কেন্দ্রে লামিন ইয়ামাল নন, তাঁর তিন বছর বয়সী ছোট ভাই কেইন ইয়ামাল। স্পেনের শিরোপা উদযাপনের পুরো সময়জুড়েই ছোট্ট কেইনের দুষ্টুমি, উচ্ছ্বাস ও মজার মুহূর্তগুলো দর্শকদের নজর কেড়ে নেয়।

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শেষে যখন স্পেনের ফুটবলাররা ট্রফি নিয়ে উৎসবে মেতে ওঠেন, তখন স্টেডিয়ামের অসংখ্য ক্যামেরার ফোকাস চলে যায় কেইনের দিকে। মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে উদযাপন, ফুটবল নিয়ে ছোটাছুটি আর শিশুসুলভ উচ্ছ্বাসে সে হয়ে ওঠে উৎসবের অন্যতম আকর্ষণ।

আরো পড়ুন: শিরোপা জিতে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল

টুর্নামেন্টজুড়েই গ্যালারিতে কেইনের নানা অভিব্যক্তি ও দুষ্টুমির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে ফাইনালের পর তার উপস্থিতিই সবচেয়ে বেশি আলোচনায় আসে।

উদযাপনের একপর্যায়ে মাঠে দায়িত্ব পালনকারী এক পুলিশ কর্মকর্তার সঙ্গে মজার খুনসুটিতে মেতে ওঠে কেইন। পরে ওই কর্মকর্তা নিজের টুপি খুলে তার মাথায় পরিয়ে দেয়, সেই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ফুটবলপ্রেমীদের অনেকে মজা করে বলছেন, বিশ্বকাপ জয়ের রাতে লামিন ইয়ামালের চেয়েও বেশি নজর কেড়েছে তাঁর ছোট ভাই। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ কেইনকে আখ্যা দিচ্ছেন ‘ফ্যান অব দ্য ম্যাচ’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভূমি প্রশাসনের ৩৬ কর্মকর্তাকে রদবদল

ভূমি প্রশাসনের ৩৬ কর্মকর্তাকে রদবদল

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App