×

ফুটবল

বিশ্বকাপ হারার পরদিন স্কালোনির দিন কাটলো যেভাবে

Icon

ভোরের কাগজ

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম

বিশ্বকাপ হারার পরদিন স্কালোনির দিন কাটলো যেভাবে

ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয় বিশ্বকাপের শিরোপা হারানোর পর দেশে ফিরেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দল। দায়িত্ব ছাড়ার সম্ভাবনার ইঙ্গিত দিলেও দেশে ফেরার পর সোমবার আবারও দল ও সমর্থকদের সঙ্গে প্রাণবন্তভাবে দেখা গেছে আর্জেন্টিনার কোচকে।

রোববার মেটলাইফ স্টেডিয়ামে স্বপ্নভঙ্গের পর সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন স্কালোনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেছিলেন, “ডিসেম্বরের পর হয়তো আমি কিছুটা বিরতি নেব।”

তবে দেশে ফেরার পর তার আচরণে দেখা যায় ভিন্ন চিত্র। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী এই কোচকে ক্লদিও তাপিয়া ও নিকোলাস ওতামেন্দির সঙ্গে বিমান থেকে নামার পর খেলোয়াড়দের রেড কার্পেট প্যারেডে নেতৃত্ব দিতে দেখা যায়।

আরো পড়ুন: স্পেনকে রাজকীয় সংবর্ধনা দিলো মাদ্রিদ

খোলা ছাদের বাসে ওঠার পর তিনি সমর্থকদের উদ্দেশে হাত নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাদের উৎসাহিত করেন। পুরো বিষয়টিতে তাকে যেন দলের একজন খেলোয়াড়ের মতোই স্বতঃস্ফূর্ত মনে হয়েছে।

এদিকে, আর্জেন্টিনা দলের গোলকিপিং কোচ মার্তিন তোকালি ও ফিটনেস ট্রেনার লুইস মার্তিন কোচিং স্টাফের সঙ্গে ছবি প্রকাশ করেছেন। তোকালি ছবির ক্যাপশনে লেখেন, “তারা এটি হৃদয়ে ধারণ করে, যেমনটা আমিও করি।” অন্যদিকে লুইস মার্তিন তার পোস্টে ‘লোস পিয়োহোস’ ব্যান্ডের গান ‘বুয়েনোস তিয়েম্পোস’ যুক্ত করেন।

আরো পড়ুন: বিশ্বকাপ ফাইনালে সংঘর্ষ, তদন্তে নামল ফিফা

তবে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ফিফা উইন্ডোর ম্যাচগুলোতে তিনিই আর্জেন্টিনার দায়িত্বে থাকবেন। এরপর তিনি দলের সঙ্গে থাকবেন কি না, তা নির্ভর করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া তাকে চুক্তি নবায়নে রাজি করাতে পারেন কি না, তার ওপর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App