×

ফুটবল

বিশ্বকাপ শেষে ফিফা র‍্যাঙ্কিং

শীর্ষে কে, ছিটকে গেল কে?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:১৫ এএম

শীর্ষে কে, ছিটকে গেল কে?

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শেষ, কিন্তু মাঠের উত্তাপ এখনো কমেনি. ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ঘটে গেছে বড় ধরনের ওলটপালট। সিংহাসন হারিয়েছে আর্জেন্টিনা, নতুন রাজা এখন স্পেন! আর চমক দেখিয়ে বিশ্বসেরা ছয় নম্বরে উঠে এসেছে মরক্কো। চলুন জেনে নিই ফিফা র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ সমীকরণ।

সবাইকে পেছনে ফেলে শীর্ষ ৩-এ অবস্থান শক্ত করেছে পর্যায়ক্রমে স্পেন,আর্জেন্টিনা ও ফ্রান্স। এদের মধ্যে প্রথমেই রয়েছে স্পেন।  বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ১৯৯৫.৯৮ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজুড়ে তাদের ধারাবাহিক এবং আক্রমণাত্মক ফুটবল তাদের এনে দিয়েছে বড় পয়েন্টের বোনাস।

আরো পড়ুন: ৬৪ দলের বিশ্বকাপ হবে ‘দায়িত্বজ্ঞানহীন’

দ্বিতীয় স্থানে অর্জন করেছেন আর্জেন্টিনা। বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে না পারায় পয়েন্ট হারিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা নেমে গেছে দুই নম্বরে। তবে ১৯৭০.৩৭ পয়েন্ট নিয়ে এখনো শক্ত ব্যবধানে ২ নম্বর অবস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তেরা।

তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। টুর্নামেন্টে দুর্দান্ত লড়াই চালিয়ে ১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে নিজেদের তিন নম্বর স্থানটি নিখুঁতভাবে বজায় রেখেছে এমবাপ্পের ফ্রান্স।

এবার আসা যাক সবচেয়ে বড় চমকগুলোর কথায়। আফ্রিকান পরাশক্তি মরক্কো তাদের অবিশ্বাস্য পারফরম্যান্সের ওপর ভর করে এক লাফে ৬ নম্বরে চলে এসেছে, যা তাদের ইতিহাসে অন্যতম সেরা র‍্যাংকিং। তবে সবচেয়ে বড় লাফ দিয়েছে নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার সুবাদে এক ধাক্কায় ১২ ধাপ এগিয়ে তারা জায়গা করে নিয়েছে বিশ্বের ১৯ নম্বর দলে। অন্যদিকে ৪ ধাপ উন্নতি করে সেরা ১০-এ প্রবেশ করেছে মেক্সিকো।

আর্জেন্টিনার সিংহাসনচ্যুতি আর স্পেনের এই রাজত্ব, সব মিলিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে চলছে নতুন তোলপাড়। স্পেন কি পারবে এই শীর্ষ স্থান দীর্ঘদিন ধরে রাখতে? নাকি আর্জেন্টিনাই ছিনিয়ে নিবে তাদের পুরোনো আসন সেটাই এখন দেখার পালা। 

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

মধ্যপ্রাচ্য সংকটে বাজার উত্তপ্ত, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি

মধ্যপ্রাচ্য সংকটে বাজার উত্তপ্ত, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি

দেশের বাজারে আরো এক দফা বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আরো এক দফা বাড়ল স্বর্ণের দাম

সব মাদরাসায় ৪টি ফুটবল দল গঠনের নির্দেশ

সব মাদরাসায় ৪টি ফুটবল দল গঠনের নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App