×

ফুটবল

ফাইনালের আগে যা ঘটেছিলো ড্রেসিংরুমে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০২:২৪ পিএম

ফাইনালের আগে যা ঘটেছিলো ড্রেসিংরুমে

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে ড্রেসিংরুম থেকে মাঠে যাওয়ার পথে লিওনেল মেসির বলা মাত্র কয়েকটি বাক্য পুরো ফুটবল বিশ্বে তৈরি করেছিল রহস্য। 'সবকিছু ভুলে যাও' এই একটি লাইন ঘিরেই ছড়িয়ে পড়েছিল অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব। কেউ বলেছিলেন, এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ইঙ্গিত। আবার কেউ দাবি করেছিলেন, আর্জেন্টিনা নাকি আগেই সব বুঝে গিয়েছিল। তবে এক ভিডিও বার্তায় প্রকাশ পেয়েছে ভিন্ন চিত্র।

সপ্রকাশিত ভিডিওর শুরুতেই দেখা যায়, সতীর্থদের শান্ত করার চেষ্টা করছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেন,'চলো ছেলেরা, শান্ত থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্ত থাকা। শুধু খেলায় মনোযোগ দাও। সবকিছু ভুলে যাও। শুধু খেলো।'প্রথমে অনেকেই এই 'সবকিছু ভুলে যাও' কথাটিকে রহস্যময় বার্তা হিসেবে দেখলেও পুরো ভিডিওতে স্পষ্ট হয়, এটি ছিল ম্যাচের চাপ ভুলে শুধুই খেলায় মনোযোগ দেওয়ার অনুপ্রেরণামূলক বক্তব্য।

এরপর শোনা যায় গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আর ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর কথোপকথন। স্পেনের আক্রমণ কীভাবে থামানো হবে, বিশেষ করে লামিন ইয়ামালকে কীভাবে চাপে রাখা হবে, সেটি নিয়েই চলছিল কৌশলগত আলোচনা।

আরো পড়ু: এক নজরে বিশ্বকাপজয়ী ১০ জন কনিষ্ঠ ফুটবলার

অন্যদিকে লিসান্দ্রো মার্টিনেজও সতীর্থদের সতর্ক করেন। তিনি বলেন, স্পেন ভেতরে ঢুকে শট কিংবা পাস দেওয়ার চেষ্টা করবে, তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এমনকি নিকোলাস তাগলিয়াফিকোকেও বলে দেন, পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষকে আটকে রাখতে।

একপর্যায়ে মেসি আবার সেন্টার-ব্যাকদের উদ্দেশে নির্দেশ দেন, মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজ যেন অযথা বেশি ওপরে উঠে না যায়।

সবশেষে আসে সবচেয়ে আবেগঘন মুহূর্ত। ক্রিস্টিয়ান রোমেরো গোলরক্ষক দিবু মার্টিনেজকে বলেন,

'আজ তোমার দিন।'

আত্মবিশ্বাসী কণ্ঠে দিবুর উত্তর,

'আজ আমার দিন। আজকের দিন ইতিহাস হয়ে থাকবে।'

কিন্তু ইতিহাস লেখার সেই স্বপ্ন পূরণ হয়নি। মাঠে নেমে তীব্র লড়াইয়ের পর শেষ পর্যন্ত স্পেনের কাছে হার মানতে হয় আর্জেন্টিনাকে। ম্যাচ চলাকালীন এবং শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও দেখা যায়। আর পুরো ভিডিও প্রকাশের পর পরিষ্কার হয়েছে মেসির 'সবকিছু ভুলে যাও' কোনো রহস্যময় সংকেত নয়, বরং ফাইনালের চাপ ভুলে নিজের স্বাভাবিক খেলাটা খেলার আহ্বানই ছিল। কিন্তু ফুটবল এমনই নিষ্ঠুর সব প্রস্তুতি, সব পরিকল্পনা আর সব অনুপ্রেরণার পরও শেষ হাসিটা সব সময় বিজয়ীর মুখেই থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ বালু বহনে ৪ বাল্কহেডকে জরিমানা

অবৈধ বালু বহনে ৪ বাল্কহেডকে জরিমানা

নলছিটিতে চায়না দুয়ারীর দাপট, বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ

নলছিটিতে চায়না দুয়ারীর দাপট, বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App