×

ফুটবল

এক নজরে বিশ্বকাপজয়ী ১০ জন কনিষ্ঠ ফুটবলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০১:২০ পিএম

এক নজরে বিশ্বকাপজয়ী ১০ জন কনিষ্ঠ ফুটবলার

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বিশ্বকাপ জয় করে এবার জায়গা করে নিয়েছে  লামিন ইয়ামাল ও পাউ কুবারসি। এদিকে লামিন ইমাল মাত্র ১৯ বছর ৬ দিন বয়সে বিশ্বকাপ জিতে কনিষ্ঠ বিশ্বকাপজয়ীদের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, মাত্র ১৯ বছর ১৭৮ দিন বয়সে শিরোপা জিতে ষষ্ঠস্থানে জায়গা করে নিয়েছে কুবারসি। 

তবে এ তালিকার শীর্ষে রয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। এই কিংবদন্তি ১৯৫৮ সালে বিশ্বকাপ জয় করেন। তখন তাঁর বয়স ছিলো ১৭ বছর ২৪৯ দিন। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। তিনি  ১৯৯৪ সালে মাত্র ১৭ বছর ২৯৮ দিন বয়সে বিশ্বকাপ জয় করেন।

আরো পড়ুন: বিশ্বকাপ শেষে ফিফা র‍্যাঙ্কিং: শীর্ষে কে, ছিটকে গেল কে?

এক নজরে বিশ্বসেরা কিংবদন্তি পেলে ও রোনালদো নাজারিওসহ ১০ জন কনিষ্ঠ ফুটবলার 

পেলে 

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের প্রথম বিশ্বকাপ ছিল ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপ। সেবারের আসরে ৪ ম্যাচে মাঠে নেমে ৬ গোল করেন তিনি। আর তার এই অনবদ্য পারফরম্যান্সে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে ব্রাজিল। শিরোপা জয়ের সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর ২৪৯ দিন।

রোনালদো নাজারিও

১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ব্রাজিল দলের স্কোয়াডে ছিলেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। সেবারের আসরে মাঠে না নামা হলেও স্কোয়াডে থাকার কারণে, তিনিও নাম লেখান ব্রাজিলের চতুর্থ শিরোপাজয়ী খেলোয়াড় হিসেবে। সেই আসরে তার বয়স ছিল ১৭ বছর ২৯৮ দিন। 

রোনালদো নাজারিও

২০২৬ বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম লামিন ইয়ামাল। স্পেনের দ্বিতীয় শিরোপাজয়ের আসরে ৮ ম্যাচে মাঠে নেমে করেন ১ গোল। এর মাধ্যমে ব্রাজিলের কৌতিনহোর সঙ্গে যৌথভাবে চতুর্থ কনিষ্ঠ খেলোয়াড় হিসবে নাম লেখান তিনি। বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৯ বছর ৬ দিন।

পাউ কুবরাসি 

২০২৬ বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো স্পেনের শিরোপা জয়ে সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পান দলটির অন্যতম খেলোয়াড় পাউ কুবরাসি। বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৯ বছর ১৭৮ দিন। 

কিলিয়ান এমবাপ্পে 

২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স দ্বিতীয়বার শিরোপা জেতে। সে আসরে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নজরে আসেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ৭ ম্যাচে ৪ গোল করে সেরা উদীয়মান খেলোয়াড় হন তিনি। বিশ্বকাপ জয়ের সময়ে তার বয়স ছিল ১৯ বছর ২০৭ দিন।

আরো পড়ুন:  বিশ্বকাপ হারার পরদিন স্কালোনির দিন কাটলো যেভাবে

জিউসেপ বার্গোমি

১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে শিরোপা জেতে ইতালি। সেবার দলটির হয়ে খেলে জিউসেপ বার্গোমি। বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৮ বছর ১৭৪ দিন। 

কৌতিনহো

১৯৬২ সালের চিলি বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে জায়গা পান কৌতিনহো। সেবার টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে সেলেসাওরা। সেই বিশ্বকাপে মাঠে নামা না হলেও স্কোয়াডে থাকায় তিনিও হন বিশ্বজয়ী খেলোয়াড়। সেসময় তার বয়স ছিল ১৯ বছর ৬ দিন। 

মার্কো আন্তোনিও 

১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে ব্রাজিলের একাদশে ছিলেন মার্কো আন্তোনিও। সেবারের আসরে ইতালিকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল। আসরে ২ ম্যাচে মাঠে নামে আন্তোনিও। বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৯ বছর ১৬৫ দিন। 

মাজোলা 

ব্রাজিলের ফরোয়ার্ড মাজোলা দলটির হয়ে ১৯৫৮ বিশ্বকাপ জেতেন। সে আসরে ৩ ম্যাচ খেলে ২ গোল করেন তিনি। বিশ্বকাপ জয়ের সময়ে তার বয়স ছিল ১৯ বছর ৩০৯ দিন।

রুবেন মোরান

১৯ বছর ৩৪৪ দিন বয়সে উরুগুয়ের হয়ে ১৯৫০ বিশ্বকাপ জেতেন দলটির উইঙ্গার রুবেন মোরান। সে বিশ্বকাপে খেলেন ১টি ম্যাচ। 

ফেলিস বোরেল

১৯৩৪ বিশ্বকাপের শিরোপা জেতে স্বাগতিক ইতালি। সে বিশ্বকাপে দলটির হয়ে অংশ নেওয়া ফেলিস বোরেল বিশ্বকাপজয়ী কনিষ্ঠ খেলোয়াড়ের তালিকায় রয়েছেন দশম স্থানে। সেসময় তার বয়স ছিল ২০ বছর ৬৬ দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অমিত শাহের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট

অমিত শাহের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট

ফাইনালের আগে যা ঘটেছিলো ড্রেসিংরুমে

ফাইনালের আগে যা ঘটেছিলো ড্রেসিংরুমে

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান কত?

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App