×

ফুটবল

বিশ্বের নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু ফিফা সভাপতি ইনফান্তিনো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:০২ পিএম

বিশ্বের নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু ফিফা সভাপতি ইনফান্তিনো

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শেষ, ট্রফি উঠেছে স্পেনের হাতে। বিশ্বকাপ শেষ হয়েছে ঠিকই, কিন্তু ইনফান্তিনোর এই আকাশযাত্রা এখন ফুটবল বিশ্বের নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু। কারণ মাত্র ৩৯ দিনের বিশ্বকাপে তিনি এমন পরিমাণ আকাশপথে ভ্রমণ করেছেন, যা পৃথিবীকে প্রায় দুইবার প্রদক্ষিণের সমান। আর সেই সফর থেকেই নির্গত হয়েছে প্রায় ৭০০ টন কার্বন ডাই-অক্সাইড।

প্রশ্ন উঠছে যে, সংস্থা পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি দেয়, তাদের শীর্ষ কর্মকর্তার সফর কি সেই প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক?

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোজুড়ে হওয়া ২০২৬ বিশ্বকাপে ইনফান্তিনো ছিলেন প্রায় সর্বত্র। মাত্র ৩৯ দিনে তিনি ভ্রমণ করেন প্রায় ৯৩ হাজার কিলোমিটার, ব্যবহার করেন ২১টি বিমানবন্দর, যান সব ১৬টি স্টেডিয়ামে, এবং উপস্থিত থাকেন ৪৪টি ম্যাচে।

এমনকি ১৩ দিন একই দিনে দুটি করে ম্যাচও মাঠে বসে দেখেছেন। সব মিলিয়ে তিনি আকাশে কাটিয়েছেন প্রায় ১১৫ ঘণ্টা। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে তার যাতায়াতের মাধ্যম নিয়ে।

আরো পড়ুন: ফাইনালের আগে যা ঘটেছিলো ড্রেসিংরুমে

প্রতিবেদন অনুযায়ী, ইনফান্তিনো ব্যবহার করেছেন কাতার সরকারের বহরের গালফস্ট্রিম G650 ব্যক্তিগত জেট, যার পরিচালনা করছিল কাতার এয়ারওয়েজ। এই সফরে শুধু জ্বালানির পেছনেই খরচ হয়েছে প্রায় ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় ৪ কোটিরও বেশি। আর এই যাতায়াত থেকেই বাতাসে ছড়িয়েছে প্রায় ৭০০ টন CO₂, যা গড় হিসাবে প্রায় ৪০ জন মার্কিন নাগরিকের এক বছরের কার্বন নিঃসরণের সমান।

সবচেয়ে বড় প্রশ্ন হলো, ফিফা নিজেই ঘোষণা দিয়েছে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ অর্ধেকে নামাবে এবং ২০৪০ সালের মধ্যে নেট-জিরো নির্গমনে পৌঁছাবে। কিন্তু সংস্থার সর্বোচ্চ কর্মকর্তার এই ব্যক্তিগত জেটভিত্তিক সফর সেই প্রতিশ্রুতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম প্রশ্ন তুললেও ফিফা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App