×

ফুটবল

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১১:১২ এএম

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের ব্যস্ত সূচি শেষে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। তাই আসন্ন মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচে খেলছেন না ইন্টার মায়ামির এই অধিনায়ক। আগামী বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটে এমএলএস অল-স্টারস ও মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারস মুখোমুখি হবে। তবে এই ম্যাচে মেসির পাশাপাশি আরো তিন ফুটবলার—হুগো কুইপার্স, রদ্রিগো ডি পল ও এমবেকেজেলি এমবোকাজিও থাকছেন না।

এই চারজনের পরিবর্তে এমএলএস অল-স্টার দলে সুযোগ পেয়েছেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর গুইলার্মে এবং শিকাগো ফায়ারের ফিলিপ জিঙ্কারনাগেল।

চলতি মৌসুমে ইয়ানিক ব্রাইট ইন্টার মায়ামির হয়ে ১২টি ম্যাচে শুরু থেকে খেলেছেন। তার উপস্থিতিতে দলটি ৯টি জয়, দুটি হার ও একটি ড্র করেছে। অন্যদিকে ভ্যাঙ্কুভারের মিডফিল্ডার আন্দ্রেস কুবাস ১২ ম্যাচে তিনটি অ্যাসিস্ট করেছেন।

আরো পড়ুন : বিশ্বকাপের জার্সি বাজারেও মেসির রাজত্ব

হিউস্টন ডায়নামোর হয়ে অভিষেক মৌসুমেই গুইলার্মে আটটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করে নজর কেড়েছেন। আর শিকাগো ফায়ারের জার্সিতে ফিলিপ জিঙ্কারনাগেলের ঝুলিতে রয়েছে পাঁচটি গোল ও সাতটি অ্যাসিস্ট।

এদিকে, হুগো কুইপার্স শিকাগো ফায়ারের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে অল-স্টার দলে জায়গা পেলেও সম্প্রতি মেক্সিকোর ক্লাব সিএফ মন্টেরেতে যোগ দেওয়ায় ম্যাচটি খেলবেন না। বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে খেলার ধকল কাটাতে রদ্রিগো ডি পলও অল-স্টার ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন।

অন্যদিকে, শিকাগো ফায়ারের দক্ষিণ আফ্রিকান ডিফেন্ডার এমবেকেজেলি এমবোকাজি চোটের কারণে ছিটকে গেছেন। তিনিও সদ্য শেষ হওয়া বিশ্বকাপে নিজের দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী ও ভাগনির পর এবার মারা গেলেন ফাহিমাও

গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী ও ভাগনির পর এবার মারা গেলেন ফাহিমাও

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা

সার্কের কার্যকারিতা বাড়াতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

সার্কের কার্যকারিতা বাড়াতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App