×

ফুটবল

চার গোলের দাপটে শেষ ষোলোয় নেইমারের দল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম

চার গোলের দাপটে শেষ ষোলোয় নেইমারের দল

ছবি : সংগৃহীত

ম্যাচের শুরুতেই মাত্র ১৯ সেকেন্ডে গোল হজম করে বড় ধাক্কা খেয়েছিল সান্তোস। তবে সেই বিপর্যয় কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করে কোপা সুদামেরিকানার প্লে-অফের দ্বিতীয় লেগে ভেনিজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি। এই জয়ের ফলে দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে সান্তোস। পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে ইকুয়েডরের ক্লাব মাকারা।

ভিলা বেলমিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই রক্ষণভাগের ভুলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ডিফেন্ডার অ্যাডোনিস ফ্রিয়াসের ভুল ব্যাকপাস কাড়েন ইউনিভার্সিদাদ সেন্ট্রালের ফরোয়ার্ড সামুয়েল সোসা। এরপর গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে পরাস্ত করে মাত্র ১৯ সেকেন্ডেই সফরকারীদের এগিয়ে দেন তিনি। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় সান্তোস। প্রথমার্ধেই বলিভিয়ার মিডফিল্ডার মিগুয়েলিতো একক নৈপুণ্যে দারুণ গোল করে দলকে সমতায় ফেরান।

আরো পড়ুন : এবার নতুন ভূমিকায় রোনালদো

বিরতির পর পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। গ্যাব্রিয়েল বনতেম্পোর পাস থেকে গ্যাব্রিয়েল বারবোসা গোল করে সান্তোসকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ৬৫তম মিনিটে বারবোসার শট ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি বলে গ্যাব্রিয়েল মেনিনো গোল করে ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন।

৭২তম মিনিটে গঞ্জালো মোতেস ইউনিভার্সিদাদ সেন্ট্রালের হয়ে একটি গোল শোধ করলেও ম্যাচে ফেরার সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা। শেষদিকে আবারও আক্রমণে সফল হয় সান্তোস। গ্যাব্রিয়েল বনতেম্পোর অ্যাসিস্ট থেকে রনি গোল করলে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

দলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র শুরুর একাদশে ছিলেন না। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামলেও গোল কিংবা অ্যাসিস্ট—কোনোটিই করতে পারেননি তিনি। তবুও দুর্দান্ত দলীয় পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস নিয়েই শেষ ষোলোর মিশনে এগিয়ে গেল সান্তোস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App