×

ফুটবল

এবার নতুন ভূমিকায় রোনালদো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:০৪ পিএম

এবার নতুন ভূমিকায় রোনালদো

ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছেছেন। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ সুপারস্টারের সদ্য সমাপ্ত বিশ্বকাপই ছিল তার শেষ বিশ্বকাপ। মাঠের সাফল্যের পর এবার বিনোদন জগতেও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার হলিউডে অভিষেক হচ্ছে রোনালদোর। ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত একটি সিরিজে অভিনয় করতে দেখা যাবে তাকে। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেললেও ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে কাটানো সময়ই তাকে বিশ্বজুড়ে বিশেষ পরিচিতি এনে দেয়। নতুন এই সিরিজে তার সেই সময়ের নানা দিক তুলে ধরা হবে।

শুধু রোনালদোই নন, সিরিজটিতে অভিনয় করবেন আর্সেনালের সাবেক ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরিও।

আরও পড়ুন: খেলোয়াড়দের দাঁতের যত্নে কি আলাদা টুথপেস্ট লাগে?

অভিনয়ের পাশাপাশি সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন রোনালদো। সম্প্রতি তিনি নিজস্ব একটি প্রোডাকশন হাউস প্রতিষ্ঠা করেছেন, আর সেই প্রতিষ্ঠান থেকেই সিরিজটির প্রযোজনা করা হচ্ছে।

নতুন এই যাত্রা নিয়ে রোনালদো বলেন, “এটি আমার জন্য দারুণ রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা। জীবনের নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। আমরা সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। আশা করি দর্শকরাও সিরিজটি উপভোগ করবেন।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App