×

ফুটবল

ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:১৬ পিএম

ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন

ছবি: সংগৃহীত

আলোচিত ফিফা দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই স্পোর্টস মার্কেটিং নির্বাহী। লাভজনক সম্প্রচার ও বিপণন স্বত্ব পেতে ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন বাবা হুগো হিনকিস ও ছেলে মারিয়ানো হিনকিস।

বিচারের মুখোমুখি না হওয়ার জন্য বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর তারা এই স্বীকারোক্তি দেন।

ফিফায় দুর্নীতি নিয়ে ২০১৫ সালে শুরু হওয়া বিস্তৃত তদন্তের পর হিনকিসদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়। ওই তদন্ত বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার মহাদেশীয় ফুটবল কনফেডারেশনগুলোতে ব্যাপক অস্থিরতা তৈরি করেছিল।

যুক্তরাষ্ট্রের তদন্তের অংশ হিসেবে জুরিখে ফিফা কর্মকর্তাদের কার্যালয়ে অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে বিচারে কয়েকজন দোষী সাব্যস্ত হন এবং অনেকে নিজেদের অপরাধ স্বীকার করেন।

আরও পড়ুন: লজ্জার রেকর্ডের সামনে মেসি

স্থগিত প্রসিকিউশন চুক্তির (ডিপিএ) আওতায় যুক্তরাষ্ট্র হিনকিস বাবা-ছেলের বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগ প্রত্যাহার করবে। এর বিনিময়ে তারা ফিফা, কনকাকাফ ও কনমেবলের সঙ্গে প্রতারণা করে সুবিধা নেওয়ার একটি পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চুক্তির অংশ হিসেবে ৫ কোটি ডলার বাজেয়াপ্ত করতেও সম্মত হয়েছেন তারা।

আদালতের নথিতে বলা হয়েছে, বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের লাভজনক মিডিয়া ও বিপণন স্বত্ব অর্জনের সুযোগ করে দিতে ফুটবল কর্মকর্তাদের ‘কয়েক লাখ ডলার বাণিজ্যিক ঘুষ দিতে সম্মত হয়েছিলেন এবং তা প্রদানও করেছিলেন’ হিনকিস বাবা-ছেলে।

নথিতে আরও বলা হয়েছে, আর্জেন্টিনার স্পোর্টস মার্কেটিং কোম্পানি ‘ফুল প্লে’-এর সহ-মালিক হিনকিসরা বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকাসহ বিভিন্ন টুর্নামেন্ট ও ম্যাচের মিডিয়া স্বত্ব পাওয়ার জন্য এসব ঘুষ দিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর ১৩ স্পটে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

রাজধানীর ১৩ স্পটে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

উত্তরায় মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত

উত্তরায় মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত

জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

কুড়িগ্রামে ট্রাক-সিএনজির সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের

কুড়িগ্রামে ট্রাক-সিএনজির সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App